অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ | ৫ই আশ্বিন ১৪৩৩


ভোলায় শিক্ষার্থীদের রক্তদান কর্মসূচি


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৫

remove_red_eye

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় বাংলাবাজার ফাতেমা খাতুন কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষ শিক্ষার্থীদের ফিল্ড ভিজিট্রে পাশাপাশি রক্তদান কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার বিকালে শেলটেক ইন্ডাস্ট্রিতে এই কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন শেলটেকের উপদেষ্টা মোঃ মিজানুর রহমান মুকুল, কলেজ অধ্যক্ষ হারুন অর রশিদ, সেলটেকের জিএম মোঃ সাফকাত শরীফ, প্রেসক্লাবের সাবেক সম্পাদক অমিতাভ অপু, এ্যাডভোকেট সাংবাদিক মোঃ মনিরুল ইসলাম, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান বিল্লাল হোসেন জুয়েল, সিনিয়র শিক্ষক আবুল বাশার, সংগীত শিল্পী তালহা তালুকদার বাঁধন । প্রথম দিনের রক্তদান কর্মসূচিতে অংশ নেন ৩০ জন শিক্ষার্থী।

এ সময় শেলটেকের উপদেষ্টা মিজানুর রহমান মুকুল ভোলার দরিদ্র মানুষের চিকিৎসায় প্রয়োজনীয় রক্ত সরবাহে ব্লাড ব্যাংক করার ঘোষনা দেন। পরে শিক্ষক ও শিক্ষার্থীরা শেলটেকের ফ্যাকটরির উৎপান ব্যবস্থা পর্যবেক্ষণ করে। ভোলায় প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এলাকায় নিয়ে গড়ে উঠেছে শেলটেক টাইলস ফ্যাক্টরী। তেঁতুলিয়া নদীর পাড় ঘেষে মনরোম পরিবিশে এই শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠেলে এই প্রতিষ্ঠানে পরিবেশ বিপর্যয় ঢেকাতে নেয়া হয়েছে নানা কর্মসূচি। কারখানার বর্জ্য নদীতে না ফেলে তা রি-সাইক্লিণ করে ফের ব্যবহার করা হচ্ছে। একই সঙ্গে কার্বণ নিরোধক ব্যবস্থা রয়েছে বলেও জানান জিএম। অপরদিকে স্বেচ্ছায় রক্তদান করতে আগ্রহী শিক্ষার্থীদের প্রথম রক্তের গ্রুপ নির্নয় করে তার তালিকা প্রকাশ করা হয়।