অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ | ৫ই আশ্বিন ১৪৩৩


ভোলার ধনিয়ায় চেয়ারম্যান প্রার্থী বেলাল হোসেনের নির্বাচনী মতবিনিময় সভা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৪৯

remove_red_eye

৩৩

বাংলার কন্ঠ ডেস্ক : ভোলা সদর উপজেলার ৬নং ধনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকার সর্বস্তরের জনসাধারণকে সাথে নিয়ে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

চেয়ারম্যান পদপ্রার্থী বেলাল হোসেনের এর উদ্যোগে ৪নং ও ৫ নং ওয়ার্ডের আয়োজিত এ সভায় ধনিয়া ইউনিয়নের সাধারণ ভোটার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী বেলাল হোসেন বলেন, নির্বাচিত হলে ধনিয়া ইউনিয়নকে একটি দুর্নীতিমুক্ত, আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। অবহেলিত জনপদের উন্নয়ন এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। জনগণের সুখে-দুঃখে আমি অতীতেও পাশে ছিলাম, ভবিষ্যতেও আজীবন সেবা করে যেতে চাই। এ সময় স্থানীয় মুরুব্বি, তরুণ সমাজসেবক ও বিভিন্ন ওয়ার্ড থেকে আগত রাজনৈতিক নেতাকর্মীগণ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, এলাকার সামগ্রিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখতে সৎ, পরিশ্রমী ও জনবান্ধব নেতৃত্ব হিসেবে বেলাল হোসাইনের বিকল্প নেই। তাঁরা আসন্ন নির্বাচনে তাঁকে জয়যুক্ত করার জন্য একতাবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। মতবিনিময় সভার শেষ পর্যায়ে প্রার্থী বেলাল হোসাইন সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাঘাট উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, যুবসমাজের জন্য ক্রীড়ার মানোন্নয়ন এবং ইউনিয়নের প্রতিটি নাগরিকে সরকারি সেবার সুষম বন্টন নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।