অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় অসহায় মানুষ জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৯

remove_red_eye

১৭৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থর উদ্যোগে ভোলায় অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য দ্বিতীয় দফায় শুরু হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। শনিবার সকাল ১০টা থেকে সদর উপজেলার ধনিয়া, বাপ্তা ও কাচিয়া ইউনিয়নে একযোগে এ চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পে তিন ইউনিয়নের প্রায় চার হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা, প্রয়োজনীয় পরামর্শ ও প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়ার কথা রয়েছে। সকাল থেকেই চিকিৎসাসেবা নিতে বিভিন্ন বয়সী নারী-পুরুষের উপস্থিতি দেখা যায়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রত্যন্ত এলাকার অসচ্ছল মানুষের কাছে প্রাথমিক চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। চিকিৎসার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী স্বাস্থ্যবিষয়ক পরামর্শও দেওয়া হচ্ছে।
এর আগে সদর উপজেলার পশ্চিম ইলিশা, পূর্ব ইলিশা ও রাজাপুর ইউনিয়নের অসহায় ও নিম্নআয়ের মানুষের চিকিৎসাসেবার মধ্য দিয়ে এ কার্যক্রমের প্রথম ধাপ শুরু হয়।
আয়োজকদের আশা, ধারাবাহিকভাবে ইউনিয়ন পর্যায়ে এ ধরনের চিকিৎসাসেবা চালু থাকলে প্রত্যন্ত এলাকার নিম্নআয়ের মানুষ সহজে প্রাথমিক স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ পাবেন।