লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৯শে সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৯
৫৭
আকবর জুয়েল, লালমোহন: জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমের চাহিদার পরিপ্রেক্ষিতে ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন চিকিৎসককে বদলি ও পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
স্বাস্থ্য সেবা বিভাগের পার-৩ শাখা থেকে ১৫ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. এস এম নোমান ও গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. প্লাবন হালদারকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. দিব্য জ্যোতি পোদ্দারকে মেডিকেল অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বদলিকৃত চিকিৎসকদের ১৭ সেপ্টেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ১৯ সেপ্টেম্বর থেকে তাঁদের তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে। আদেশটি জনস্বার্থে অবিলম্বে কার্যকর করার কথাও বলা হয়েছে।
লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে তিনজন চিকিৎসক পদায়নের ফলে দীর্ঘদিনের চিকিৎসক সংকট কিছুটা কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এতে উপজেলা পর্যায়ে রোগীদের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়ার পাশাপাশি স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানও উন্নত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
ভোলায় সিরাতুন্নবী (সা.) মাহফিল রাসূল (সা.)-এর আদর্শে আলোকিত জীবন গড়ার আহ্বান
মনপুরায় পুলিশের অভিযানে দুই মাদককারবারি গ্রেফতার
মনপুরায় মসজিদের ভিতর এক শিক্ষককে মারধর ও রক্তাক্ত করার অভিযোগ
অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী
সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি
বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার
টেকসই উন্নয়নের অনুকূল পরিবেশ সৃষ্টিতে বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য : ড. তিতুমীর
সারাদেশে খননকৃত খালগুলোকে আয়বর্ধক খাতে রূপান্তর করতে হবে : ত্রাণমন্ত্রী
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৬ কোম্পানির প্রায় ১৪ কোটি টাকা জমা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত