অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


মনপুরায় পুলিশের অভিযানে দুই মাদককারবারি গ্রেফতার


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:০৮

remove_red_eye

১৬৬

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় অভিযান চালিয়ে দুই মাদককারবারিকে আটক করেছে পুলিশ। এই সময় গ্রেফতাকৃত মাদককারবারির কাছ থেকে ১০ পিচ নিষিদ্ধ ইয়াবা উদ্ধার করে পুলিশ।
শনিবার সকাল ৭ টায় মাদক আইনে মামলা দায়ের পর গ্রেফতারকৃত দুই মাদককারবারিকে আদালতে সোর্পদ করে পুলিশ।
এর আগে শুক্রবার রাত ১১ টায় উপজেলার হাজিরহাটের চরফৈজুদ্দিন দীপক চৌধুরীর বাড়ির সামনে পাকা সড়কের ওপর থেকে দুই মাদককারবারি আটক করা হয়।
আটককৃত মাদককারবারিরা হলেন, মোঃ রাকিব (২২) ও মোঃ সাগর (২৪)। এদের দুইজনের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরযতিন ও চরফৈজুদ্দিন গ্রামে।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দুই মাদককারবারিকে আটক করে পুলিশ। পরে গ্রেফতারকৃতদের মাদক আইনে মামলা দায়ের পর আদালতে সোর্পদ করা হয়েছে।