অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় নিরাপদ খাদ্য, বিষয়ক প্রশিক্ষণ পেলেন ৫০ জন শিক্ষক


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই সেপ্টেম্বর ২০২৬ রাত ১০:২৬

remove_red_eye

২১৬

মোঃ আমির হোসাইন : ভোলা সদর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ গত বুধবার চিলি চাইনিজ রেস্টুরেন্টে কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মনিরুজ্জামান, এ ছাড়াও উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রাকিবুল হাসান, জেলা শিক্ষা অফিস ভোলার ডিস্ট্রিক্ট ট্রেনিং কোঅর্ডিনেটর মাইনউদ্দিন আহমেদ।

উক্ত প্রশিক্ষণ কর্মসূচীতে নিরাপদ খাদ্য ভোলা থেকে উপস্থিত ছিলেন, ভোলা জেলার নিরাপদ খাদ্য অফিসার জনাব মোঃ ইকবার হোসেন এবং নমুনা সংগ্রহ সহকারী সৈয়দ মোঃ নাজমুল হোসেন। ভোলা সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মনিরুজ্জামান তার আলোচনায় সুস্বাস্থ্য নিশ্চিতে নিরাপদ খাদ্যের ভুমিকা ও করনীয় দিকসমূহ নিয়ে আলোচনা করেন।

জেলা নিরাপদ খাদ্য অফিসার জনাব মোঃ ইকবাল হোসেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে নিরাপদ খাদ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন ও শিক্ষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এছাড়াও ভোলা সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রাকিবুল হাসান, জেলা শিক্ষা অফিস ভোলার ডিস্ট্রিক্ট ট্রেনিং কোঅর্ডিনেটর, মাইনউদ্দিন আহমেদ, তাদের আলাদা আলাদা আলোচনায় শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ খাদ্য নিশ্চিতে শিক্ষকদের করনীয় বিষয় গুলো নিয়ে বিশদ আলোচনা করেন। আয়োজনেঃ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়,ভোলা।