অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ | ৪ঠা আশ্বিন ১৪৩৩

চাঁদাবাজি মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী যে দলেরই হোক কোনো ছাড় নেই : প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই সেপ্টেম্বর ২০২৬ রাত ১১:৩০

remove_red_eye

৭৫

বাংলার কন্ঠ প্রতিবেদক: ভোলায় দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জাবাবদিহিতা নিশ্চিত করণের বিষয়ে জেলা আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালের ওই সভায় প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

সভায় প্রতিমন্ত্রী বলেন, আমাদের সরকার ক্ষমতায় আসার পরে প্রধানমন্ত্রীর একটা মেসেজ ছিল, চাঁদাবাজি, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী সে যে দলেরই হোক এমনিক বিএনপিরও কেউ যদি হয়ে থাকে কোনো ছাড় নাই। আমাদের পক্ষ থেকে আপনাদেরকে স্পষ্ট বার্তা এ ব্যাপারে সরকার জিরো টলারেন্স নীতি পালন করছে এবং এটাই সর্বদা চলমান থাকবে।

বুধবার (১৬সেপ্টেম্বর) সন্ধ্যায় ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, “ভোলার আইনশৃঙ্খলা অবনতি যেটা হয়েছে সেটাকে ঠিক করার জন্য যেসব হটস্পট আছে যেখানে ক্রাইম হয়, যেখানে হাট-বাজার আছে, সেগুলি আমরা নজরদারিতে নিয়ে আসব। সিসি ক্যামেরা লাগানো হবে। এ ব্যাপারে একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। জেলা প্রশাসক ও পুলিশ সুপার বসে অন্যান্য ব্যক্তিবর্গ মিলে কোথায় কোথায় লাগাতে হবে একাজ কাল থেকে পরশুদিনের মধ্যে রেডি করবেন। ভোলার উন্নয় নিয়ে তিনি বলেন, ভোলায় আরো গ্যাস পাওয়া গেছে। গ্যাস উত্তোলনের ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়াও ভোলার উন্নয়নের সামগ্রিকভাবে যেটা আগে করার দরকার সেটা পরিকল্পনা করে বাস্তবায়ন করার জন্য ব্যবস্থা নিবো। এছাড়াও প্রধানমন্ত্রী এসকল উন্নয়নে অগ্রাধিকার দিবেন।

এছাড়াও ভোলার যারা সংসদ সদস্যরা আছেন তাদের সাথে আলাপ করে কী কী প্রকল্প পাইপলাইনে আছে, সেগুলিকে কীভাবে গতিশীলতা আনা যায়, কত দ্রুত বাস্তবায়নের কাজ করা যায়, আমরা একসাথে কাজ করবো।

সভায় জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনের সংসদ মো. হাফিজ ইব্রাহিম।

বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, জেলা বিএনপির সদস্য সচিব মো. রাইসুল আলম, জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনুসহ সরকারি বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

এছাড়া তিনি গণপূর্ত অফিস পরিদর্শন করেন এবং রাতে জেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।

রূপালী ব্যাংকের বরিশাল বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রূপালী ব্যাংকের বরিশাল বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

তৃণমূলের আস্থায় মাঠে হেলাল উদ্দিন: নির্বাচনী প্রচারণায় জমজমাট সূচনা

তৃণমূলের আস্থায় মাঠে হেলাল উদ্দিন: নির্বাচনী প্রচারণায় জমজমাট সূচনা

ভোলায় নিরাপদ খাদ্য, বিষয়ক প্রশিক্ষণ পেলেন ৫০ জন শিক্ষক

ভোলায় নিরাপদ খাদ্য, বিষয়ক প্রশিক্ষণ পেলেন ৫০ জন শিক্ষক

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী

সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান

ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা অধিকার অধিদপ্তর

ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা অধিকার অধিদপ্তর

ভোলায় স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দুই দিনব্যাপী পুলিশ প্রশিক্ষণ শুরু

ভোলায় স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দুই দিনব্যাপী পুলিশ প্রশিক্ষণ শুরু

সিনেমা সমাজের মানসিকতা পরিবর্তনের শক্তিশালী মাধ্যম : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সিনেমা সমাজের মানসিকতা পরিবর্তনের শক্তিশালী মাধ্যম : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আরও...