অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ | ৩১শে ভাদ্র ১৪৩৩


ভোলায় একদিনের সফরে আগামীকাল আসছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৪৬

remove_red_eye

৬০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, এমপি আজ ১৬ সেপ্টেম্বর (বুধবার) ভোলায় একদিনের সফর আসবেন।
প্রতিমন্ত্রীর সরকারি সফরসূচি  রয়েছেন,  ১৬ সেপ্টেম্বর দুপুর ২টায় তিনি বরিশাল থেকে স্পিডবোটযোগে ভোলার উদ্দেশে রওনা দিবেন।
তিনি বুধবার দুপুর ৩ টায় ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরন এবং জনকল্যাণ মূলক ও  উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক সরকারি কার্যাবলী তদরকী ও সমন্বয়ের লক্ষে মতবিনিময় সভায় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।
এছাড়াও প্রতিমন্ত্রী ভোলা জেলা গণপূর্তের চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করার কথা রয়েছে।  ওই দিন সন্ধ্যায় ভোলা সার্কিট হাউসে জেলা ও উপজেলা বিএনপির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ গ্ৰহন করবেন।  রাতে তিনি ভোলায় অবস্থান করবেন । 
পরদিন ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ৮টায় স্পিডবোটযোগে ভোলা থেকে বরিশালের উদ্দেশে যাত্রা করবেন। সকাল ১০টায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে অনুরূপ মতবিনিময় সভায় অংশ নেওয়ার পর বিকেল ৪টায় জেলা ও উপজেলা বিএনপির নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। সন্ধ্যা সাড়ে ৬টায় বরিশাল থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।