লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৫ই সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৮
১৩৬
আকবর জুয়েল, লালমোহন : ভোলার লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আট শিক্ষার্থী ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষে দেশের স্বনামধন্য নটরডেম কলেজ ও সেন্ট জোসেফ কলেজে ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে। এতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
নটরডেম কলেজে নির্বাচিত চার শিক্ষার্থী হলো, মুক্তাদির আল অহন (রোল ৮৫৫১), মুনতাকিম আল অর্ণব (রোল ৮৪৭১), মো. সালমান রহমান (রোল ৬০৬৮৩) ও আরাফাত রহমান সাকিব (রোল ৪০৫১০)। এর মধ্যে মুক্তাদির আল অহন ও মুনতাকিম আল অর্ণব জমজ দুই ভাই।
অন্যদিকে, সেন্ট জোসেফ কলেজে নির্বাচিত হয়েছে প্রতিক চন্দ্র দাশ (রোল ৫০১৪৪), জুনায়েদ সাকি (রোল ১২১৪২), মুহতাসিম জাহিন (রোল ১৫৬২) ও মোহাম্মদ বিন সাইফ (রোল ১২০৮৩)।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, গত বছর হা-মীম থেকে পাঁচজন শিক্ষার্থী নটরডেম কলেজে ভর্তির সুযোগ পেয়েছিল। এবার নটরডেম ও সেন্ট জোসেফ কলেজে আটজন শিক্ষার্থী চূড়ান্ত নির্বাচিত হওয়ায় এটিকে প্রতিষ্ঠানের ধারাবাহিক সাফল্যের অংশ হিসেবে দেখছেন শিক্ষক ও অভিভাবকেরা।
হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালক মো. রুহুল আমিন বলেন, “আমাদের শিক্ষার্থীদের এই সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। নিয়মিত পাঠদান, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব।
হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে নির্বাচিত শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে তাঁদের সাফল্যের পেছনে শিক্ষকদের পরিশ্রম ও অভিভাবকদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
ভোলায় একদিনের সফরে আগামীকাল আসছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ: রাষ্ট্রপতি
বাংলাদেশকে মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার : এমপি হাফিজ ইব্রাহিম
লালমোহনে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
ডেঙ্গু ঠেকাতে লালমোহনের ৯ ইউনিয়নে মশা নিধন মেশিন বিতরণ
মেঘনায় জেলের জালে ১৫ কেজির পাঙাশ, নিলামে বিক্রি ২০ হাজার টাকায়
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা
স্পিকারের সঙ্গে ফ্রান্সের সংসদীয় প্রতিনিধি দলের সাক্ষাৎ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত