অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

বোরহানউদ্দিনে মা ইলিশ শিকারের দায়ে ১৬ জেলের জেল-জরিমানা

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২০শে অক্টোবর ২০২০ রাত ১১:০৩

remove_red_eye

৭৫৪

বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ মা ইলিশ রক্ষা পৃথক অভিযান চালিয়ে সোম ও মঙ্গলবার ২ দিনে  ১৬  জন জেলেকে আটক করেছে। আটক ১৬ জনের মাধ্যে  ১১ জনকে  ১ বছর করে কারাদন্ড ও ৫ জনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

উপজেলা মৎস্য বিভাগ জানায়, মঙ্গলবার দুপুর পর্যন্ত থানা পুলিশের সহায়তায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ  তেঁতুলিয়া নদীতে  অভিযান চালিয়ে ৯ জন জেলেকে মা ইলিশ ধরার অপরাধে আটক করে। এছাড়া সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত  জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এএফএম সাজমুস সালেহীন থানা পুলিশের সহায়তায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৭ জন জেলেকে আটক করেন। ওই সময় ১ হাজার মিটার জাল ও মাছ জব্দ করা হয়।

আটককৃতদের সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী হাকিম শোয়াইব আহমাদের দপ্তরে হাজির করলে তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১১ জনকে ১ বছর করে কারাদন্ড ও ৫ জনকে ২ হাজার টাকা করে অর্থদন্ডের আদেশ দেন।
কারাদন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার বড়মানিকা ইউনিয়নের মো. মফিজ(৬০), মো. ফরিদ(২২), মো. শাকিব(২২),মো. ফিরোজ, মো. রাকিব, মো. আলমগীর, সাচড়া ইউনিয়নের মো. জসিম(২৮), মো. রুবেল(২৫), পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপের  আব্দুল জব্বার(১৮),আব্দুল বারেক হোসাইন(১৯), মো. আশ্রাফ(১৮)। এছাড়া সাচড়া ইউনিয়নের জামসেদ, হাসনাইন, ফজলে রাব্বি, বড়মানিকার শাহিন, চন্দ্রদ্বীপের কামরুলকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ নিয়ে উপজেলায় মঙ্গলবার পর্যন্ত ২০ জনকে জেল, ১৮ জনকে জরিমানা করে ৭৩ হাজার টাকা আদায় করা হয়।

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...