অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৪৭

remove_red_eye

৬৫

মোঃ আনোয়ার পারভেজ : ভোলায় জেলা পর্যায়ে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ভোলা গজনবী স্টেডিয়াম সংলগ্ন ইনডোর স্টেডিয়াম হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ভোলার বিভিন্ন উপজেলা থেকে আগত মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা কাবাডি, হ্যান্ডবল, দাবা, সাঁতারসহ বিভিন্ন ইভেন্টে অংশ নেয়। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আব্দুল্লাহ আল মামুন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মো. বেলাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা এ কে এম ছালেহ উদ্দিন।
 
প্রতিযোগিতায় কাবাডি বালক বিভাগে চ্যাম্পিয়ন হয় ভোলা সদর উপজেলার চর ইলিশা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়। রানার্সআপ হয় বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া টবগী মাধ্যমিক বিদ্যালয়।
কাবাডি বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয় ভোলা বাংলাবাজার ফাতেমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়। রানার্সআপ হয় দৌলতখান সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়।
হ্যান্ডবল বালক বিভাগে চ্যাম্পিয়ন হয় ভোলা সদর উপজেলার চর ইলিশা মাধ্যমিক বিদ্যালয়। রানার্সআপ হয় উত্তর মাদ্রাজ ওয়াহেদিয়া আলিম মাদ্রাসা চরফ্যাশন উপজেলা দল। হ্যান্ডবল বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয় উত্তর চরভূতা রহিমপুর মাধ্যমিক বিদ্যালয় লালমোহন উপজেলা দল এবং রানার্সআপ হয় সুকদেব মদনমোহন মাধ্যমিক বিদ্যালয় দৌলতখান উপজেলা দল।
দাবা প্রতিযোগিতায় বালক মধ্যম বিভাগে প্রথম স্থান অর্জন করে দৌলতখান সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কাইফ মাহমুদ। দ্বিতীয় হয় কুতুবা মাধ্যমিক বিদ্যালয়ের আন্নাফি । বালক বড় বিভাগে প্রথম স্থান অর্জন করে ভোলা আব্দুর রহমান বিদ্যালয়ের তাসলিম কাদের মুন এবং দ্বিতীয় হয় চরফ্যাশন টিবি স্কুল মাধ্যমিক বিদ্যালয়ের মোঃ জিহান।
বালিকা মধ্যম বিভাগে প্রথম হয় দৌলতখান খাদিজা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নুসরাত জাহান নূহা। রানার্সআপ হয় লালমোহনের রহিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের লামিয়া আক্তার।
বালিকা বড় বিভাগে প্রথম স্থান অর্জন করে দৌলতখান সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের তানজিন ইসলাম মুনতাহা। দ্বিতীয় হয় বোরহানউদ্দিনের কথা কুতুবা মাধ্যমিক বিদ্যালয়ের বিদ্যালয়ের দেবাংসি দাস রায়।
 
দিনব্যাপী এ প্রতিযোগিতায় বিভিন্ন উপজেলার শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা, মানসিক দক্ষতা, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির পাশাপাশি ক্রীড়া প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হয়েছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...