অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভারতের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৫

remove_red_eye

১১৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সৎ প্রতিবেশীসুলভ ও সমমর্যাদার ভিত্তিতে হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন,  দুই সার্বভৌম রাষ্ট্রের মধ্যে যে ধরনের বন্ধুত্বপূর্ণ ও সমমর্যাদার সম্পর্ক থাকা উচিত, সেই সম্পর্কই চায়।

আজ সোমবার সকালে ভোলা সার্কিট হাউসে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 
স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ আরো বলেছেন, গত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের দু: শাসনের ফলে দেশের প্রতিটি স্তরে প্রতিটি বিভাগে প্রতিটি এরিয়াতে ধ্বংস নেমেছে । দেশকে প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে বিগত সরকারের অবৈধ কর্মকাণ্ড ।এই পরিস্থিতি থেকে উন্নয়ন ঘটাতে অনেক সময় লাগবে। ৭ মাস এটার জন্য খুব অল্প সময়। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ আরো বলেন, আমার মনে হয় সংস্কার পর্ব ইতোমধ্যে শুরু হয়ে গেছে। প্রধানত আইন কানুনে অনেক সংস্কার আনতে হবে। আমি আশা করি শিগ্ৰহী প্রধান জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি এবং বিরোধী দল তারা মিলে যদি একটা সমযোতায় আসে তাহলে দীর্ঘ ১৬/১৬ বছরের বঞ্চনা এবং দুঃশাসন থেকে জনগণ মুক্তি পেতে পারে। তিনি বলেন, যখন এই সংস্কার কাজ শুরু হবে এবং শেষ হবে সংবিধান সংশোধনের মাধ্যমে তখন আপনারা কাঙ্ক্ষিত ফল দেখতে পাবেন। সংস্কার প্রক্রিয়া এখনো আইনগত ভাবে শুরু হয় নি। সংসদের আগামী অধিবেশনে সংস্কার প্রস্তাব গুলো নিয়ে সরকার এবং বিরোধী দল একমত হলে দ্রুত যদি সংস্কার করতে পারি, আইনে যেসব পরিবর্তন আনা দরকার সে সব পরিবর্তন যদি আনতে পারি ,তা হলে গত ১৬ বছরের দুঃশাসন থেকে জনগণ মুক্তি পাবে। 
পরে স্পিকার কে গার্ড অফ আনার দেওয়া হলে ৪ দিনের সফর শেষে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক ডাঃ শামীম রহমান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর,পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছারসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...