অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১৫

remove_red_eye

২০৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ১৬ লাখ টাকা মূল্যের ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। 
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানান।
তিনি জানান, রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশার ৬ নম্বর বাঘার হাওলা সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ডের সদস্যরা। এ সময় সন্দেহজনক একটি সিএনজি তল্লাশি করে ৪০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, নোয়াখালীর ৬ নম্বর মাইজদি ইউনিয়নের খলিলপুর গ্রামের নুরনবীর ছেলে নুরইসলাম (৩১) এবং একই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে মো. রাসেল (১৯)।
কোস্ট গার্ড জানায়, জব্দ করা গাঁজা ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।