বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৪ই সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫১
৭৬
বাংলার কণ্ঠ প্রতিবেদক : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, অসাম্প্রদায়িকতা, মানবতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে ভোলায় ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) আয়োজিত এ অনুষ্ঠানে কবি নজরুলের সাহিত্যকর্ম, বিদ্রোহী চেতনা, মানবমুক্তি এবং শোষণ-বঞ্চনার বিরুদ্ধে তাঁর অবস্থান নিয়ে আলোচনা করেন বক্তারা। পরে শিক্ষার্থী ও তরুণদের অংশগ্রহণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। সভাপতিত্ব করেন জিজেইউএসের পরিচালক হুমায়ুন কবীর। আরও উপস্থিত ছিলেন সংস্থাটির উপপরিচালক গোপাল চন্দ্র শীল ও টেকনিক্যাল অফিসার তাজুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার আলমগীর হোসেন। সার্বিক সহযোগিতায় ছিলেন প্রোগ্রাম অফিসার ইসমাইল জবিউল্লাহ।
আলোচনা সভায় বক্তারা বলেন, নজরুলের সাহিত্য কেবল বিদ্রোহের প্রতীক নয়; তাঁর লেখায় সাম্য, মানবমুক্তি, অসাম্প্রদায়িকতা এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার শিক্ষা রয়েছে। সমাজে সহনশীলতা, মানবিকতা ও বৈষম্যহীনতার মূল্যবোধ প্রতিষ্ঠায় নতুন প্রজন্মের মধ্যে নজরুলচর্চা আরও বাড়ানো প্রয়োজন।
আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা নজরুলের বিভিন্ন কবিতা আবৃত্তির মাধ্যমে কবির বিদ্রোহী চেতনা ও মানবিক দর্শন তুলে ধরেন। এ সময় শিক্ষার্থী ও তরুণদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
আলোচনা সভা ও প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকেরা জানান, নজরুলের সাহিত্য ও দর্শন সাধারণ মানুষের কাছে সহজভাবে তুলে ধরতে ভবিষ্যতেও এ ধরনের সাংস্কৃতিক ও শিক্ষামূলক আয়োজন অব্যাহত রাখা হবে।
জাতিসংঘে নতুন সরকারের বার্তা দেবেন তারেক রহমান
মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন
অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ
অপ্রতিমকে কী কারণে হত্যা, জানাল পুলিশ
২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি? কারা পাবেন, কারা পাবেন না
মশা নিয়ন্ত্রণে ভালো মানের ওষুধ পাওয়া গেছে: স্বাস্থ্যমন্ত্রী
বাংলাদেশ সফরে আগ্রহী চীনা কমিউনিস্ট পার্টির জ্যেষ্ঠ নেতা: রাষ্ট্রদূত
ভোলার ধনিয়ায় চেয়ারম্যান প্রার্থী বেলাল হোসেনের নির্বাচনী মতবিনিময় সভা
ভোলা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে চলছে সাঁতার প্রশিক্ষণ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত