অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:০০

remove_red_eye

৩৪২

বাংলার কন্ঠ প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভোলায় মাছের পোনা মুক্ত করা হয়েছে। রবিবার সকালে জেলা জাতীয়তাবাদী মৎস্য দলের আয়োজনে শহরের জেলা পরিষদ পুকুরে প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর। 
এ সময় জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক হারুন অর রশিদ ট্রুমেন, যুগ্ন আহবায়ক এনামুল হক, মৎস্যজীবী দলের আহ্বায়ক ইউসুফ হোসেন লিটন, সদস্য সচিব চৌধুরী সাব্বির আলমসহ বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।