অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে শুদ্ধ বানান ও শুদ্ধ উচ্চারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩

remove_red_eye

২৪০

আকবর জুয়েল, লালমোহন : ভোলার লালমোহনে ‘শুদ্ধ বানান ও শুদ্ধ উচ্চারণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সরকারি শাহবাজপুর কলেজের আয়োজনে কলেজ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ছায়ানীড়ের পরিচালনায় আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন সরকারি শাহবাজপুর কলেজের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক সাইদ মোরশেদ মাহমুদ। এতে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল ইসলাম মোল্লা। মূল আলোচক ছিলেন ‘বাংলা ভাষার ফেরিওয়ালা’ ছায়ানীড়ের নির্বাহী পরিচালক অধ্যাপক মো. লুৎফর রহমান।
কর্মশালায় শুদ্ধ উচ্চারণের ওপর পাঁচ মিনিটের ২১ নম্বরের একটি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সরকারি শাহবাজপুর কলেজ, হামীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন হামীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মো. জাকির হোসেন। পরে উত্তীর্ণদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল ইসলাম মোল্লা বলেন, শিক্ষাজীবনকে সমৃদ্ধ করতে সঠিক বানান ও উচ্চারণ শেখার বিকল্প নেই। এজন্য শিক্ষার্থীদের অধ্যয়নে মনোযোগী হতে হবে। লেখাপড়ার মাধ্যমেই জীবনে শিক্ষিত ও সমৃদ্ধ হওয়া সম্ভব।
কর্মশালায় বক্তারা বলেন, বাংলা মাতৃভাষা হওয়া সত্ত্বেও অনেক শিক্ষিত ব্যক্তিই শুদ্ধ উচ্চারণে ভুল করেন। শিক্ষার্থীদের শুদ্ধ উচ্চারণে অভ্যস্ত করা এবং সঠিক বানান লেখায় উৎসাহিত করাই এ কর্মশালার অন্যতম উদ্দেশ্য। এ সময় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...