অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

মনপুরায় স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯

remove_red_eye

১১২

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় ছমেদপুর বাংলাবাজার মাধ্যমিক বিল্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি স্কুল কমিটির নবনির্বাচিত সভাপতি মিজানুর রহমান কবিরসহ কমিটির অন্য সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।
রোববার সকাল সাড়ে ১০ টায় ছমেদপুর বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এই পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই সময় ছমেদপুর বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি প্রয়াত মরহুম আলী মিয়া মাষ্টারের স্মৃতিচারণ করে এক মিনিট নিরবতা পালন করা হয়। 
সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে নবম শ্রেনীর শিক্ষার্থী বিথী আক্তার এসএসসি পরীক্ষার কেন্দ্র স্থানান্তর সহ স্কুলটিকে জাতীয়করণ দাবী উপস্থাপন করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাইনুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ডাঃ কামাল উদ্দিন। 
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট ছালাউদ্দিন প্রিন্স, উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক আবদুর রহিম ফরাজী ও মনপুরা রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক লোকমান হোসেন।
এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফৈজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবদুল মতিন কিরন, উত্তর সাকুচিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক আবদুস শহিদ ও উপজেলা তরুনদলের সভাপতি মোঃ আবদুর রহমান।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...