লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১২ই সেপ্টেম্বর ২০২৬ রাত ১০:১০
১৯
লালমোহনে নাগরিক সমাজ আয়োজিত মতবিনিময় সভা
আকবর জুয়েল, লালমোহন : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, ‘শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী। গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের গণভবনে ডেকে এনে তাঁদের সান্ত্বনা দিতেন। অথচ তিনিই জানতেন গুম হওয়া ব্যক্তিরা কোথায় ছিলেন।’
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় লালমোহন উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নাগরিক সমাজ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল।
গুমের ঘটনা প্রসঙ্গে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গুম হওয়া ব্যক্তিদের সাক্ষ্য ও তথ্য-প্রমাণের মাধ্যমে বিষয়গুলো এখন জনগণের সামনে এসেছে। তাঁর দাবি, একজন ব্যারিস্টারকে আট বছর হ্যান্ডকাফ পরিয়ে ‘আয়না ঘরে’ বন্দি করে রাখা হয়েছিল। শেখ হাসিনা দেশ ছাড়ার পর তিনি মুক্ত হয়ে বর্তমানে সংসদ সদস্য হয়েছেন।
বিগত সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে একটি বালিশের দাম ৬০ হাজার টাকা এবং একটি পর্দার দাম ৪২ হাজার টাকা দেখানো হয়েছিল। বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কাজ না করে অর্থ আত্মসাতের অভিযোগও করেন তিনি।
লালমোহনের স্থানীয় রাজনীতি প্রসঙ্গে স্পিকার অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে এখানকার স্থানীয় সংসদ সদস্যের নেতৃত্বে তাঁর নেতাকর্মীদের ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুর করা হয়েছিল। ২০১০ সালের উপনির্বাচনে ঢাকা থেকে সন্ত্রাসী এনে তাঁর নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয় বলেও দাবি করেন তিনি। ওই সময় তাঁর নির্বাচনী প্রধান সমন্বয়ক ও ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমকে মারধর করে আহত করা হয়েছিল বলে উল্লেখ করেন হাফিজ উদ্দিন আহমেদ।
লালমোহনে ৫ কোটি টাকা ব্যয়ে সাইক্লোন শেল্টারের উদ্বোধন
বাংলাদেশকে মানবিক রাষ্ট্র গড়ার কাজ করছে সরকার: এমপি নয়ন
মনপুরায় জানাযা ও মৃত্যুর পর খাওয়ানো টাকা জমিয়ে মারা গেলেন ভারসাম্যহীন এক ভিক্ষুক
লালমোহনে ৪৪৫তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত
আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী
নারীদের শিক্ষার আলোয় আলোকিত ও আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে: রুহুল কবির রিজভী
কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে যাবে বাংলাদেশ: তিতুমীর
দলের সব নেতাকর্মীই সরকারের অংশ: রিজভী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত