অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


বাংলাদেশকে মানবিক রাষ্ট্র গড়ার কাজ করছে সরকার: এমপি নয়ন


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১২ই সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৪২

remove_red_eye

১২৭

ভোলার মনপুরায় পৌরসভা, মিনিস্টেডিয়াম ও শিশু পার্ক স্থাপনের উদ্যোগ 
 
মনপুরা প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশকে আধুনিক ও মানবিক রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার। একইসাথে চরফ্যাসন ও মনপুরায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা হচ্ছে। ভোলার বিচ্ছিন্ন মনপুরায় পৌরসভা, মিনি স্টেডিয়াম ও শিশু পার্ক স্থাপনের উদ্যোগ গ্রহন করা হয়েছে। যাতে সাধারণ মানুষের জীবনমান উন্নত হয়।
শনিবার দুপুর ১২ টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে জনতা বাজার পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক ও সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন।
এমপি নয়ন আরও বলেন, চরফ্যাসন ও মনপুরায় শিক্ষার মান উন্নয়নে কয়েকটি প্রতিষ্ঠান সরকারিকরণের উদ্যোগ গ্রহন করা হয়েছে। এছাড়াও বিচ্ছিন্ন ও বেড়ীবাঁধহীন কলাতলী ইউনিয়নে নতুন বেড়ীবাঁধ নির্মাণের উদ্যোগ সহ এক গুচ্ছ উন্নয়নের পরিকল্পনা তুলে ধরেন।
এই সময় তিনি মনপুরা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মরহুম আবদুল মন্নান হাওলাদার অবদানের কথা তুলে ধরেন।
এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন বাচ্চু চৌধুরী, উপজেলা বিএনপির সহসভাপতি ডাঃ কামাল উদ্দিন, সহসভাপতি সেলিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাহবুবুল আলম শাহীন, উপজেলা যুবদলের আহবায়ক শামসুদ্দিন মোল্লা, সদস্য সচিব হাফেজ আবদুর রহিম, সাবেক যুবদল সভাপতি রাজিব চৌধুরী, যুবদল নেতা জিয়াউর রহমান জিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকদল আহবায়ক মিজানুর রহমান, সদস্য সচিব হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক একরাম কবির, সদস্য সচিব শাহেদুল ইসলাম শাহীন, ও উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোঃ,মামুন সহ অন্যান্যরা।