অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


লালমোহনে ৪৪৫তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১২ই সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৮

remove_red_eye

২৬৯

আকবর জুয়েল, লালমোহন : ভোলার লালমোহনে বাংলাদেশ স্কাউটস ভোলা জেলা রোভারের আয়োজনে ৪৪৫ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। 
শনিবার (১২ সেপ্টেম্বর)  সকাল  ১০টায় লালমোহন সরকারি শাহবাজপুর কলেজে স্কাউট এর পতাকা উত্তোলন ও প্রার্থনা সংগীত পরিবেশন এর মধ্য দিয়ে ওরিয়েন্টেশন কোর্সের শুভ উদ্বোধন করেন সরকারি শাহবাজপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শফিকুল ইসলাম মোল্লা এলটি।


বাংলাদেশ স্কাউটস ভোলা জেলা রোভারের কমিশনার মো. মাজাহারুল ইসলাম  এর সভাপতিত্বে ও জেলা রোভারের সম্পাদক ও ভোলা সরকারি কলেজের সহকারী অধ্যাপক  মো. এরশাদের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা জেলা রোভারের প্রাক্তন কমিশনার ও ভোলা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর পারভীন আখতার এলটি, বরিশাল বিভাগীয়  রোভার প্রতিনিধি প্রফেসর এ কে আজাদ, ভোলা জেলা রোভাবের সাবেক সম্পাদক মো. কামাল হোসেনসহ প্রশিক্ষক এবং ভোলার বিভিন্ন কলেজ, মাদরাসা  থেকে আসা প্রশিক্ষনার্থীবৃন্দ।
দিনব্যাপী বাংলাদেশ স্কাউটস এর লিডার ট্রেইনারবৃন্দসহ অন্যান্য প্রশিক্ষকগণ ওরিয়েন্টেশন কোর্সের বিভিন্ন সেশন পরিচালনা করেন এবং প্রশিক্ষনার্থীদেরকে ওরিয়েন্টেশন কোর্সের সনদ প্রদান করেন।