অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী : তোফায়েল

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই অক্টোবর ২০১৯ রাত ১০:০৪

remove_red_eye

৯৭৪

এম ছিদ্দকুল্লাহ : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য , ভোলা-১ আসনের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, স্বাধীন বাংলাদেশ গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বাংলাদেশ হবে। সেই বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার যে স্বপ্ন সেই স্বপ্ন পূরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে যাচ্ছেন।
রবিবার দুপুরে ভোলা গাজিপুর রোডস্থ নিজ বাস ভবনে ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের তৃনমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।
দলীয় নেতাকর্মীদেরকে সতর্ক থাকার অহŸান জানিয়ে তোফায়েল আহমেদ আরও বলেন, যেই কেউ অপরাধ করবে, কেউ ক্ষমা পাবে না। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
তোফায়েল আহমেদ বলেন, আমি যা করেছি সবই করেছি মানুষের জন্য। এ সময় তার প্রতিষ্ঠিত বিভিন্ন স্কুল, কলেজ, মসজিদ, বৃদ্ধাশ্রম এবং স্বাধীনতা জাদুঘরসহ ভোলায় ব্যাপক উন্নয়ন মূলক কার্যক্রম তুলে ধরেন। তিনি আরো বলেন, ভোলায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অচিরেই ২৫০ শয্যার হাসপাতাল চালু হবে। এ ছাড়া আজাহার ফাতেমা নামে বাংলাবাজারে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার কার দ্রæত এগিয়ে যাচ্ছে।
তোফায়েল আহমেদ দলীয় শৃঙ্খলার কথা তুলে ধরে বলেন, ভোলা আওয়ামী লীগের মডেল জেলা। এই ভোলাকে অন্যরা অনুসরণ করবে। কারণ এখানে ওয়ার্ড কমিটি সুন্দর, ইউনিয়ন কমিটি সন্দর, উপজেলা ও জেলা কমিটি সুন্দর। প্রতিটি কমিটিই অত্যন্ত চমৎকার। এখানে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করছে।
ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারেফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ ,শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: জসিম উদ্দিন,বাপ্তা ইউনিয়নের চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা প্রমূখ।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...