বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১১ই সেপ্টেম্বর ২০২৬ রাত ১০:১০
১৩৭
বাংলার কণ্ঠ ডেস্ক ॥ বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম চার দিনের সফরে শুক্রবার (১১ আগস্ট) ভোলায় এসেছেন।
তার সফরসূচিতে রয়েছে, শুক্রবার সকাল সাড়ে ৮টায় ঢাকার নিজ বাসভবন থেকে সড়কপথে পদ্মা সেতু হয়ে বরিশালের উদ্দেশে রওনা দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। দুপুর ১২টার দিকে বরিশাল সার্কিট হাউসে পৌঁছানোর পর জুমার নামাজ আদায় করেন।
পরে বিকেল সাড়ে ৩টায় বরিশালের লাহারহাট ঘাটে পৌঁছে ফেরিযোগে ভোলার ভেদুরিয়া ফেরিঘাটের উদ্দেশে রওনা দিয়ে বিকেলে ভেদুরিয়া ফেরিঘাটে পৌঁছে সড়কপথে লালমোহনে নিজ বাসভবনে পৌছান।
তার সফরের দ্বিতীয় দিন শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় লালমোহনে স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে গণসংযোগ করবেন স্পিকার। পরদিন রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় তজুমদ্দিনে স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে গণসংযোগে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় লালমোহনের নিজ বাসভবন থেকে ভোলা সার্কিট হাউসের উদ্দেশে রওনা দেবেন তিনি। সকাল সাড়ে ৯টায় ভোলা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর সকাল ১১টায় ভেদুরিয়া ফেরিঘাটের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে। ফেরিযোগে ভেদুরিয়া থেকে বরিশালের লাহারহাট ঘাটে যাবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। পরে বরিশাল সার্কিট হাউসে উপস্থিত হয়ে বিকেলে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তার।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত