বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১১ই সেপ্টেম্বর ২০২৬ রাত ১০:০৪
৭৯
সন্ধান নেই বিজিবি সদস্য আমজাদের
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলায় বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে মেঘনা নদীর তীর ধসে নিখোঁজ মো. রাকিবের (২৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত রাকিব উপজলার শিবপুর ইউনিয়নের শান্তিরহাট বাজার সংলগ্ন সর্দার বাড়ির মো. বাবুলের ছেলে। তবে এ ঘটনায় নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের এখনো সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার (১১সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ভোলার ইলিশা নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান। এর আগে বেলা ১১টার দিকে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরে বিকেলের দিকে রাকিবের স্বজনরা গিয়ে মরদেহটি সনাক্ত করেন।
গত বুধবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ৮টার দিকে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলারখাল মাছঘাট সংলগ্ন মেঘনার তীর ধসে রাকিবসহ পাঁচ যুবক নদীতে ডুবে যায়। এ ঘনটায় তাৎক্ষণিক তিন জন জীবিত উদ্ধার হলেও রাকিব ও আমজাদ নিখোঁজ থাকেন।
ভোলার ইলিশা নৌথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, মেঘনা নদীতে মাছ ধরার সময় জেলেরা মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা নৌ পুলিশকে খবর দেয়। পরে স্থানীয় নৌ পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে খবর পেয়ে স্বজনরা রামগতি গিয়ে মরদেহটি নদীতে নিখোঁজ হওয়া রাকিবের বলে চিহ্নিত করেন। আইনী প্রক্রিয়া শেষে মরদেহটি হস্তান্তরের জন্য কাজ করছে নৌ পুলিশ।
উল্লেখ্য,গত বুধবার সন্ধ্যা থেকে বিজিবি সদস্য মো. আমজাদ ও তার বন্ধু রাকিব, ফাহিম, শাওন ও সাগরসহ মোট ৫জন মিলে মেঘনার তীরে বসে আড্ডা দিচ্ছিল। আড্ডার একপর্যায়ে রাতের আঁধারে নদী তীর রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের ডাম্পিংকৃত জিওব্যাগসহ নদীতীর ভেঙে নদীতে তলিয়ে যায়। এবং এরসাথে খরস্রোতা নদীতে পড়ে ডুবে যান ৫ বন্ধু। তাদের মধ্য থেকে ৩ জন ফাহিম সাগর ও শাওন সাঁতার কেটে তীরে উঠলে নদীতে নিখোঁজ হন আমজাদ ও রাকিব। পরে উদ্ধার হওয়া ৩ জন ডাকচিৎকার দিলে আশেপাশের লোকজন প্রথমে এগিয়ে যান এবং স্থানীয়রা মিলে নিখোঁজদের উদ্ধারে খোঁজাখুঁজি করে ব্যর্থ হন। একপর্যায়ে নদীতে নিখোঁজদের সন্ধ্যানে দুর্ঘটনাকবলিত স্থান ও তার আশেপাশে নিখোঁজদের সন্ধ্যানে ভোলা সদর উপজেলা প্রশাসন, ফায়ারসার্ভিস,কোস্টগার্ড,সদর মডেল থানা পুলিশ ও নৌপুলিশ সম্বলিতভাবে উদ্ধার অভিযান চালিয়েও নিখোঁজদের সন্ধ্যান পাননি।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত