বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১০ই সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৪০
৫৪
বাংলার কণ্ঠ ডেস্ক : ভোলার বিভিন্ন উপজেলায় পুলিশের পৃথক মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযানে মোট ৮৭ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ৩ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়েছে ।
পুলিশের তথ্য মতে, গত ৮ সেপ্টেম্বর ভোলার দুলারহাট থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে ২৭ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজাসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়। ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর নির্দেশনায় এবং চরফ্যাশন সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মেহেদী হাসানের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা করা হয়েছে।
অন্যদিকে, ভোলা সদর মডেল থানাধীন ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ২৫ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবাসহ মোঃ মনির (৩০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ৮ সেপ্টেম্বর রাত ৯টার দিকে পূর্ব ইলিশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাঘার হাওলা এলাকায় এ অভিযান চালানো হয়। এ ঘটনায় ভোলা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে।
ভোলা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মোঃ নাঈম (১৯) ও মোঃ ইয়ামিন (২৫) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ৮ সেপ্টেম্বর রাত ১০টা ৪৫ মিনিটে সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মুন্সি বাড়ির সামনে পরানগঞ্জ বাজার-ভেদুরিয়া ফেরিঘাট সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভোলা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
লালমোহনেও পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ৮ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টার দিকে লালমোহন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উত্তর বাজার কিচেন মার্কেট এলাকা থেকে ১৩ পিস ইয়াবাসহ মোঃ মহিন উদ্দিন (২৬)-কে গ্রেপ্তার করা হয়। একই দিন সন্ধ্যায় পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সমিতির মাঠ এলাকা থেকে ১১ পিস ইয়াবাসহ আব্দুল আহাব (১৯)-কে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে এবং ৯ সেপ্টেম্বর সকালে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, মনপুরায় ৭ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৩ হাজার ৫৫০ টাকাসহ মোঃ জামাল সিকদার (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৮ সেপ্টেম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তল্লাশি করে তার কাছ থেকে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
এছাড়া দৌলতখান থানা পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মোঃ ইমন (২৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। দৌলতখান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চরখলিফা মাদ্রাসা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ভোলা জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২
মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের
ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়
বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম
ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী
ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা
ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা
লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত