অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ | ৫ই আশ্বিন ১৪৩৩


ভোলায় ১৫ দিনব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ শুরু


মো: ইয়ামিন

প্রকাশিত: ৭ই সেপ্টেম্বর ২০২৬ রাত ১১:১৯

remove_red_eye

১০৬

মোঃ ইয়ামিন : পানিতে ডুবে শিশুর অনাকাঙ্ক্ষিত মৃত্যু রোধ ও সাঁতার শেখার মাধ্যমে আত্মরক্ষা নিশ্চিত করতে ভোলায় শুরু হয়েছে ১৫ দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মশালা।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠসংলগ্ন ভোলা জেলা সুইমিংপুল এই বিশেষ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মুনতাসীর আলম চৌধুরী রবিন।

প্রথম দিনে বিভিন্ন বয়সের শিশুরা স্বতঃস্ফূর্তভাবে এই প্রশিক্ষণে অংশ নেয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া অফিসার সাপাতুল ইসলাম,ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অফ বাংলাদেশ ভোলা জেলা শাখার সভাপতি কামরুল ইসলাম সৈকত, জেলা রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি আল আমিন শাহরিয়ার, ভোলা আব্দুর রব স্কুল এন্ড কলেজের শিক্ষক মো. মনিরুল ইসলাম, ভোলা জেলা মার্শাল আর্ট কোচ মোঃ আব্দুর রহমান হেলাল, সাংবাদিক হারুন অর রশীদ সুমন প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে প্রতি বছর পানিতে ডুবে বহু শিশুর অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঘটছে। সাঁতার জানা না থাকার কারণে এই দুর্ঘটনাগুলো বেশি ঘটে। শিশুদের প্রাথমিক জীবন রক্ষাকারী দক্ষতা হিসেবে সাঁতার শেখানো অত্যন্ত জরুরি। এই ১৫ দিনের বিশেষ প্রশিক্ষণে শিশুদের পানির গভীরে ভয় দূর করা, ভাসমান থাকা এবং পানিতে বিপদকালীন সময়ে নিজেকে রক্ষা করার কৌশল হাতে-কলমে শিখিয়ে দেওয়া হবে।

আয়োজনে সংশ্লিষ্টরা জানান, বর্তমান সময়ে পানিতে ডুবে শিশু মৃত্যুর হার উদ্বেগজনকহারে বৃদ্ধি পাওয়ায় সাঁতার শেখার কোনো বিকল্প নেই। এই প্রশিক্ষণার্থীদের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৬ থেকে ১২ বছর। অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে প্রতিদিন সকালে শিশুদের সাঁতারের পাশাপাশি পানিতে নিরাপত্তা রক্ষা ও প্রাথমিক লাইফ সেভিং কৌশল শেখানো হবে।

১৫ দিনব্যাপী এই কোর্সে জেলার বিভিন্ন এলাকার শতাধিক শিশু অংশ নিয়েছে। আয়োজকদের আশা, এই প্রশিক্ষণের মাধ্যমে শিশুরা শুধু সাঁতারই শিখবে না, বরং যেকোনো জলজ দুর্ঘটনায় নিজেদের ও অন্যদের রক্ষায় আত্মবিশ্বাসী হয়ে উঠবে। উদ্বোধনী দিনে শিশুদের অভিভাবকদের মাঝেও ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অভিভাবকরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, বর্তমান সময়ে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি এমন জীবন রক্ষাকারী প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


মো: ইয়ামিন



ভোলায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা

ভোলায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা

ভোলায় কিশোরী ক্লাবের সদস্যদের এসআরএইচআর, ওয়াশ ও পুষ্টিবিষয়ক ওরিয়েন্টেশন

ভোলায় কিশোরী ক্লাবের সদস্যদের এসআরএইচআর, ওয়াশ ও পুষ্টিবিষয়ক ওরিয়েন্টেশন

ভোলায় শিক্ষার্থীদের রক্তদান কর্মসূচি

ভোলায় শিক্ষার্থীদের রক্তদান কর্মসূচি

জাতিসংঘে নতুন সরকারের বার্তা দেবেন তারেক রহমান

জাতিসংঘে নতুন সরকারের বার্তা দেবেন তারেক রহমান

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ

প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ

অপ্রতিমকে কী কারণে হত্যা, জানাল পুলিশ

অপ্রতিমকে কী কারণে হত্যা, জানাল পুলিশ

২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি? কারা পাবেন, কারা পাবেন না

২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি? কারা পাবেন, কারা পাবেন না

মশা নিয়ন্ত্রণে ভালো মানের ওষুধ পাওয়া গেছে: স্বাস্থ্যমন্ত্রী

মশা নিয়ন্ত্রণে ভালো মানের ওষুধ পাওয়া গেছে: স্বাস্থ্যমন্ত্রী

আরও...