অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৭ই সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৪৫

remove_red_eye

২০৮

আকবর জুয়েল, লালমোহন : ভোলার লালমোহন রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক যুগান্তরের প্রতিনিধি জসিম জনি সভাপতি, দৈনিক কালবেলার প্রতিনিধি জাহিদ দুলাল সাধারণ সম্পাদক এবং দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি এম আর পারভেজ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। আগামী দুই বছরের জন্য উক্ত কমিটি গঠন করা হয়।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে লালমোহন রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সদ্যবিদায়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আমজাদ হোসেন খান।
সভায় পুরোনো কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সভাপতি আমজাদ হোসেন খান পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পরে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ও ভোটের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। পাশাপাশি পরবর্তী সভায় পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে নবনির্বাচিত সভাপতি জসিম জনি বলেন, লালমোহন রিপোর্টার্স ইউনিটি একটি পেশাদার সাংবাদিকদের সংগঠন। সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করাই হবে আমাদের প্রধান লক্ষ্য। 
সাধারণ সম্পাদক জাহিদ দুলাল বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য বজায় রেখে সংগঠনের সুনাম অক্ষুণ্ন রাখতে নতুন কমিটি আন্তরিকভাবে কাজ করবে। সকল সদস্যের সহযোগিতা নিয়ে আগামী দিনে রিপোর্টার্স ইউনিটিকে আরও সুসংগঠিত ও কার্যকর সংগঠনে পরিণত করা হবে।
তিনি আরও বলেন, একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও সাংবাদিকবান্ধব সংগঠন হিসেবে রিপোর্টার্স ইউনিটিকে গড়ে তুলতে আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা ও সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষায় আমরা সচেষ্ট থাকব।
নবনির্বাচিত কমিটিকে লালমোহন উপজেলার বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকগণ অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে সংগঠনের আগামী দিনের কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন তারা।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...