অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ও মাদকসহ গ্রেফতার-৪

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৭ই সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৮

remove_red_eye

২৬৪

লালমোহন  প্রতিনিধি: ভোলার লালমোহনে পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৯০ লক্ষ টাকা অর্থদণ্ডসহ ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে। 
রবিবার (০৬ সেপ্টেম্বর ২০২৬) লালমোহন থানা পুলিশের একাধিক চৌকস টিম উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তারের সক্ষম হয় ।
​পুলিশ সূত্রে জানা যায়, ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনা এবং লালমোহন থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
​অভিযানের অংশ হিসেবে এসআই (নিঃ) এরশাদ উকিল ধলিগৌরনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে ৩০ গ্রাম গাজাঁসহ সবুজ দাস (২৫) নামের এক যুবককে আটক করেন। তিনি ওই এলাকার মৃত চিত্ত রঞ্জন দাসের ছেলে।
​পৃথক অন্য একটি অভিযানে চরভূতা ইউনিয়নের হরিগঞ্জ বাজার এলাকার পুরাতন ইউনিয়ন পরিষদ ভবনের সামনে থেকে ২৫ পিস ইয়াবাসহ মোঃ ফরহাদ (২১) নামের এক যুবককে গ্রেফতার করেন এসআই (নিঃ) মোঃ রফিকুল ইসলাম। ফরহাদ তারাগঞ্জ ৪ নম্বর ওয়ার্ডের মোঃ সালাউদ্দিন হাওলাদারের ছেলে। 
আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে লালমোহন থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
​এদিকে, দায়রা মামলা নং-৬৩১৫/২৫-এর ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং ৯০ লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত ও পরোয়ানাভুক্ত আসামি মোঃ মামুন ওরফে আব্দুল্লাহ আল-মামুন এবং সিআর ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ মামুনকে গ্রেফতার করেন এএসআই (নিঃ) মোঃ মনিরুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স। গ্রেফতারকৃত উভয় আসামি পেশকার হাওলা ৮ নম্বর ওয়ার্ডের হাজী আব্দুল মান্নানের ছেলে।
​লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার করতে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। 
আইনি প্রক্রিয়া শেষে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...