অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৭ই সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৩

remove_red_eye

১২৬

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় মেঘনায় জেলেদের ওপর হামলা করে ডাকাতি করার সময় ৬ জলদস্যুকে দেশীয় অস্ত্রসহ ধরে পুলিশে দেয় জেলেরা। 
এই সময় জলদস্যুদের দুই ইঞ্জিনচালিত নৌকা থেকে চাপাতি ২টি, দা ৩টি, ছোড়া ১ টি, লোহার পাইপ ২টি, খালি মদের বোতল ১ টি ও ৪ মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সোমবার দুপুর সাড়ে ৩ টায় আটককৃত জলদস্যুদের বিরুদ্ধে মামলা দায়ের পর আদালতে সোর্পদ করে পুলিশ।
এর আগে রোববার রাত ৮ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের জংলারখাল এলকা সংলগ্ন মেঘনায় থেকে সংঘবদ্ধ জেলেরা দেশীয় অস্ত্রসহ জলদস্যুদের ধরে পুলিশে হস্তান্তর করে। 
আটককৃত জলদস্যুরা হলেন, জাহিদুল ইসলাম (৩৪), আনিস মুন্সী (৩৪), মোঃ শাহীন (২৭), সায়েম গাজী (২৪), নাঈম হোসেন (২৪) ও রিয়াজ ফকির (৩১)। এদের প্রথম পাঁচজনের বাড়ি পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার চরহাদী গ্রামের ৯ নং ওয়ার্ডে। অপরজনের বাড়ি লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার চরগাছিয়া গ্রামের ৯ নং ওয়ার্ডে।
জেলেরা জানান, রোববার রাত ৮ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের জংলারখাল এলাকার পূর্বপাশে মেঘনায় মাছ শিকারের সময় দেশীয় অস্ত্রসহ জলদস্যুরা শফি উল্লাহ মাঝির নৌকায় হামলা করে। এই সময় জলদস্যুরা প্রথমে জেলে নৌকা পাথর ছুঁড়ে মারে। পরে পাশে থাকা মেঘনায় মাছ শিকার করা অপর ১০ জেলে নৌকা একত্রীত হয়ে জলদস্যুদের নৌকা ধাওয়া করে দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যুকে ধরে পুলিশে হস্তান্তর করে। পরে অবস্থা বেগতিক দেখে জলদস্যুরা মেঘনায় বড় বড় রাম দা নদীতে ফেলে দেয় বলে জানান জেলেরা।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, দেশীয় অস্ত্রসহ আটককৃত ৬ জলদস্যুর বিরুদ্ধে মামলা দায়ের পর আদালতে সোর্পদ করা হয়েছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...