অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় পুলিশের নিয়মিত কিট প্যারেড অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:২৪

remove_red_eye

১৫৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা জেলা পুলিশের উদ্যোগে নিয়মিত কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় ভোলা পুলিশ লাইন্স ড্রিলশেডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে এ কিট প্যারেড অনুষ্ঠিত হয়।
কিট প্যারেডে অভিবাদন গ্রহণ করেন ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সোহান সরকার। পরে তিনি জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যদের সরকারি ইস্যুকৃত পোশাক, সরঞ্জামাদি ও অন্যান্য মালামাল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার সরকারি মালামাল যথাযথভাবে সংরক্ষণ ও সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি বলেন, “আমরা একটি সুশৃঙ্খল বাহিনী। তাই আমাদের পোশাক-পরিচ্ছদ ও সার্বিক উপস্থাপনাতেও শৃঙ্খলা ও পেশাদারিত্বের বহিঃপ্রকাশ থাকতে হবে।”
এ সময় তিনি পুলিশ সদস্যদের দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের নির্দেশনা দেন।
কিট প্যারেডে আরআই, পুলিশ লাইন্স, আরওআই, রিজার্ভ অফিস, ভোলাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।