অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


মনপুরায় গোয়ালঘরে বজ্রপাত পড়ে দিনমজুর আহত


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৭ই সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:২৩

remove_red_eye

১৭৮

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় গোয়ালঘরে কাজ করার সময় বজ্রপাত পড়ে এক দিনমজুর আহত হয়।এই সময় স্থানীয়রা সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে চিকিৎসা সেবা দেওয়া হয়।
রোববার সকাল ৭ টায় উপজেলার বিচ্ছিন্ন ৫নং কলাতলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ওই দিনমজুরের গোয়ালঘরে এই দুর্ঘটনা ঘটে।
বজ্রপাতে আহত দিনমজুর হলেন, মোঃ ইউনুস (৪৫)। তিনি উপজেলার কলাতলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি পেশায় একজন দিনমজুর।
এই ব্যাপারে বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নের পল্লী চিকিৎসক মোঃ সাদ্দাম জানান, বজ্রপাত পড়ে আহত সংজ্ঞাহীন ইউনুসকে চিকিৎসা দেওয়া হয়।
এই ব্যাপারে উপজেলার বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য গিয়াস উদ্দিন জানান, বজ্রপাত পড়ে আহত দিনমজুর ইউনুসের বাসায় চিকিৎসা চলছে।