অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


দৌলতখানে যৌতুকের দাবিতে গৃহবধূকে বেধড়ক মারধরের অভিযোগ


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৭ই সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:১৮

remove_red_eye

১৬৫

দৌলতখান  প্রতিনিধি : ভোলার দৌলতখানে যৌতুকের টাকার জন্য আছিয়া বেগম নামে এক গৃহবধূকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে। মারধরের ঘটনায় গৃহবধূর মুখসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। বর্তমানে তিনি ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত ৩১ আগস্ট দৌলতখান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ভুক্তভোগী আছিয়া বেগম।
আছিয়া বেগমের অভিযোগ, যৌতুকের টাকার জন্য তার স্বামী জয়নাল, শ্বশুর ইউনুস ও শাশুড়ি হনুফা বেগম তাকে বেধড়ক মারধর করেন। এ সময় তার মুখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন আছিয়া বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমাকে অমানবিকভাবে মারধর করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
অভিযোগের পর থেকে অভিযুক্ত স্বামী জয়নাল পলাতক রয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, “এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”