অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ | ৫ই আশ্বিন ১৪৩৩


ভোলায় পুলিশের উদ্যাগে মাদক বিরোধী সমাবেশ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৫৩

remove_red_eye

৯৭

বাংলার কন্ঠ প্রতিবেদক : মাদকের ভয়াল গ্রাসের হাত থেকে তরুণ প্রজন্মকে রক্ষার জন্য ভোলায় মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতার লক্ষ্য সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর)দুপুরে ভোলা জেলা পুলিশের উদ্যাগে সদর উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদের সামনে এই সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম।

এসময় প্রধান অতিথি পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার বলেন,মাদকমুক্ত সমাজ ও দেশ গড়া বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের একটি অঙ্গীকার। তাই মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে পরিবার থেকেই সকলকে সচেতন করার কাজ শুরু করতে হবে। সকলে সচেতন না হলে পুলিশের একার পক্ষে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব নয়। তাই মাদক নির্মূলে সকলকে সচেতন হওয়ার পাশাপাশি পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করতে হবে। তিনি আরও বলেন, মাদকের সাথে সংশ্লিষ্টদের কোন রাজনৈতিক পরিচয় থাকতে পারে না, মাদকের সাথে জড়িতরা যে দলেরই হোক না কেন তাদের আইনের আওতায় আনতে হবে। আমরা ভোলা জেলার ১০টি থানার আওতায় বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে মাদকবিরোধী জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনাসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা অব্যাহত রেখেছি এবং তা চলমান থাকবে। তিনি মাদকের আগ্রাসন থেকে সমাজকে রক্ষা করতে সকল নাগরিককে সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান। ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন,মাদকই হলো সকল অপরাধের মূল উৎস। তাই মাদকের সাথে সংশ্লিষ্ট গডফাদার, সাপ্লাইকারী, সেবনকারী থেকে শুরু করে এর সাথে জড়িতদের শাস্তির আওতায় আনতে জেলা পুলিশ সুপারের নির্দেশে পুলিশ বিভাগ নিরলস পরিশ্রম করে যাচ্ছে। মাদকের আগ্রাসন থেকে দেশ, সমাজ ও জাতিকে রক্ষা করতে সকলের সহযোগিতা প্রয়োজন। এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহান সরকার,ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম,জেলা গোয়েন্দা ভোলা শাখার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক প্রমুখ।

স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন শিবপুর ইউনিয়নের বিএনপির সভাপতি নুর হোসেন, প্রভাষক জিয়া উদ্দিন,সাংস্কৃতিক ব্যাক্তিত্ব তালহা তালুকদার বাঁধন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

এসময় সমাবেশে ইউনিয়নের বিভিন্ন স্কুল, মাদ্রাসার শিক্ষক, ঈমাম,কাজী, ব্যবসায়ী, রাজনতীবিদ, ইউপি সদস্য, ইউনিয়ন সচিব,বিভিন্ন স্বেচ্ছাসেবক,গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এতে অংশ নেয়। এসময় বক্তরা শিবপুর ইউনিয়ন কে মাদক,ইভটিজিংও বাল্য বিবাহ মুক্ত করার ঘোষণা দেন।





ভোলায় কিশোরী ক্লাবের সদস্যদের এসআরএইচআর, ওয়াশ ও পুষ্টিবিষয়ক ওরিয়েন্টেশন

ভোলায় কিশোরী ক্লাবের সদস্যদের এসআরএইচআর, ওয়াশ ও পুষ্টিবিষয়ক ওরিয়েন্টেশন

ভোলায় শিক্ষার্থীদের রক্তদান কর্মসূচি

ভোলায় শিক্ষার্থীদের রক্তদান কর্মসূচি

জাতিসংঘে নতুন সরকারের বার্তা দেবেন তারেক রহমান

জাতিসংঘে নতুন সরকারের বার্তা দেবেন তারেক রহমান

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ

প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ

অপ্রতিমকে কী কারণে হত্যা, জানাল পুলিশ

অপ্রতিমকে কী কারণে হত্যা, জানাল পুলিশ

২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি? কারা পাবেন, কারা পাবেন না

২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি? কারা পাবেন, কারা পাবেন না

মশা নিয়ন্ত্রণে ভালো মানের ওষুধ পাওয়া গেছে: স্বাস্থ্যমন্ত্রী

মশা নিয়ন্ত্রণে ভালো মানের ওষুধ পাওয়া গেছে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ সফরে আগ্রহী চীনা কমিউনিস্ট পার্টির জ্যেষ্ঠ নেতা: রাষ্ট্রদূত

বাংলাদেশ সফরে আগ্রহী চীনা কমিউনিস্ট পার্টির জ্যেষ্ঠ নেতা: রাষ্ট্রদূত

আরও...