অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ | ৫ই আশ্বিন ১৪৩৩

শিশু ধর্ষণ ও হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন ভোলা পুলিশ সুপার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৫ই সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:১১

remove_red_eye

১০৫

বাংলার কন্ঠ ডেস্ক : ভোলা জেলার শষীভুষন থানায় সংঘটিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার।
শুক্রবার সন্ধ্যায় পুলিশ সুপার ঘটনাস্থলে সরেজমিনে পরিদর্শন করে মামলার ঘটনার সার্বিক বিষয়, তদন্তের অগ্রগতি এবং সংশ্লিষ্টদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সম্পর্কে অবহিত হন। পরবর্তীতে তিনি ভিকটিমের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
 
এ সময় পুলিশ সুপার ভিকটিম পরিবারের সদস্যদের আশ্বস্ত করে বলেন, ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করা হবে এবং আইনের বিধান অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে তদন্ত কার্যক্রম সর্বোচ্চ গুরুত্ব, পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে সম্পন্ন করতে হবে। পুলিশ সুপার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং মামলার তদন্ত কার্যক্রম দ্রুত, নির্ভুল ও আইনানুগভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।
 
এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার, চরফ্যাশন সার্কেল মোঃ মেহেদী হাসান এবং ভোলা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ভোলায় কিশোরী ক্লাবের সদস্যদের এসআরএইচআর, ওয়াশ ও পুষ্টিবিষয়ক ওরিয়েন্টেশন

ভোলায় কিশোরী ক্লাবের সদস্যদের এসআরএইচআর, ওয়াশ ও পুষ্টিবিষয়ক ওরিয়েন্টেশন

ভোলায় শিক্ষার্থীদের রক্তদান কর্মসূচি

ভোলায় শিক্ষার্থীদের রক্তদান কর্মসূচি

জাতিসংঘে নতুন সরকারের বার্তা দেবেন তারেক রহমান

জাতিসংঘে নতুন সরকারের বার্তা দেবেন তারেক রহমান

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ

প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ

অপ্রতিমকে কী কারণে হত্যা, জানাল পুলিশ

অপ্রতিমকে কী কারণে হত্যা, জানাল পুলিশ

২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি? কারা পাবেন, কারা পাবেন না

২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি? কারা পাবেন, কারা পাবেন না

মশা নিয়ন্ত্রণে ভালো মানের ওষুধ পাওয়া গেছে: স্বাস্থ্যমন্ত্রী

মশা নিয়ন্ত্রণে ভালো মানের ওষুধ পাওয়া গেছে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ সফরে আগ্রহী চীনা কমিউনিস্ট পার্টির জ্যেষ্ঠ নেতা: রাষ্ট্রদূত

বাংলাদেশ সফরে আগ্রহী চীনা কমিউনিস্ট পার্টির জ্যেষ্ঠ নেতা: রাষ্ট্রদূত

আরও...