অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ | ৬ই আশ্বিন ১৪৩৩

দৌলতখান সরকারি আবু আবদুল্লাহ কলেজে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:১১

remove_red_eye

১০৬

মো. মহিউদ্দিন : পূবালী ব্যাংক পিএলসি, ভোলা শাখার উদ্যেগে বৃক্ষরোপণ কর্মসূচির দ্বিতীয় ধাপে সরকারি আবু আবদুল্লাহ কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপণ করা হয়। 
মঙ্গলবার সকালে দৌলতখানের ঐতিহ্যবাহী সরকারি আবু আব্দুল্লাহ কলেজ প্রাঙ্গনের এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসি ভোলা শাখার সহকারী মহা-ব্যবস্থাপক পরিমল চন্দ্র বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন, কলেজের অধ্যক্ষ অধ্যাপক রাজা রাশেদ আলমগীর।
এসময় কলেজ প্রাঙ্গনের একাডেমিক ভবন, সড়ক ও চত্বরে শতাধিক বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়। এরমধ্যে, বাগানবিলাস, নাগচাপা, কৃষ্ণচূড়া,হরিতকী, আমলকি, কাটবাদাম, অর্জুনের চারা উল্লেখযোগ্য। 
প্রধান অতিথি বলেন, সামাজিক বনায়নের আওতায় বৃক্ষরোপণে উদ্বুদ্ধকরণ ও দায়বদ্ধতা থেকে সারাদেশে পূবালী ব্যাংক পিএলসি বৃক্ষরোপন কর্মসূচি পালন করে আসছে। ভোলা-ইলিশা সড়কসহ বিভিন্ন প্রতিষ্ঠানে এ বর্ষা মৌসুমেই আরো বৃক্ষরোপণ করা হবে। তাঁর মতে, সবুজ বনায়নে দ্বীপজেলা ভোলার প্রত্যেক মানুষকে এগিয়ে আসা উচিত।
বিশেষ অতিথি তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘পূবালী ব্যাংক পিএলসি, ভোলা শাখার বৃক্ষরোপন কর্মসূচিকে আমি সাধুবাদ জানাই। ব্যাংকের এ উদ্যোগ দ্বীপজেলা ভোলার সবুজ বনায়নে সকল শ্রেণি ও পেশার মানুষের মাঝে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করবে । ঐতিহ্যবাহী এ কলেজে আজকের বৃক্ষরোপণ কর্মসুচি কৃতজ্ঞতার সাথে স্মরণীয় হয়ে থাকবে।’
তিনি আরো আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘পূবালী ব্যাংক সবসময় সামাজিক কর্মকান্ডে দেশ ও জনগণের পাশে থাকবে।’
বৃক্ষরোপণ কর্মসুচিতে এসময় উপস্থিত ছিলেন, কলেজের ইংরেজি বিভাগের প্রধান আ. ন. ম রিয়াজ উদ্দিন, সিনিয়র প্রভাষক মো. মতিউর রহমান, আসমা আকতার, মাহমুদা পারভিন, মো. নুরুজ্জামান, মো. কামাল উদ্দিন, দৌলতখান উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন সহ কলেজের কর্মচারি ও শিক্ষার্থীবৃন্দ এবং পূবালী ব্যাংক পিএলসি, ভোলা শাখার কর্মকর্তা মো:  মেহেদী হোসাইন ও আশিক পোদ্দার।  
পূবালী ব্যাংকের উদ্যোগে আয়োজিত কলেজের বৃক্ষরোপণ কর্মসূচিকে স্বাগত জানিয়ে স্থানীয় জনগণও এসময় বৃক্ষরোপণে অংশ নেন।

ভোলায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা

ভোলায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা

ভোলায় কিশোরী ক্লাবের সদস্যদের এসআরএইচআর, ওয়াশ ও পুষ্টিবিষয়ক ওরিয়েন্টেশন

ভোলায় কিশোরী ক্লাবের সদস্যদের এসআরএইচআর, ওয়াশ ও পুষ্টিবিষয়ক ওরিয়েন্টেশন

ভোলায় শিক্ষার্থীদের রক্তদান কর্মসূচি

ভোলায় শিক্ষার্থীদের রক্তদান কর্মসূচি

জাতিসংঘে নতুন সরকারের বার্তা দেবেন তারেক রহমান

জাতিসংঘে নতুন সরকারের বার্তা দেবেন তারেক রহমান

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ

প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ

অপ্রতিমকে কী কারণে হত্যা, জানাল পুলিশ

অপ্রতিমকে কী কারণে হত্যা, জানাল পুলিশ

২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি? কারা পাবেন, কারা পাবেন না

২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি? কারা পাবেন, কারা পাবেন না

মশা নিয়ন্ত্রণে ভালো মানের ওষুধ পাওয়া গেছে: স্বাস্থ্যমন্ত্রী

মশা নিয়ন্ত্রণে ভালো মানের ওষুধ পাওয়া গেছে: স্বাস্থ্যমন্ত্রী

আরও...