অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:০৫

remove_red_eye

১২২

এইচ আর সুমন: ভোলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর ) বিকেলে শ্রী শ্রী লক্ষী গোবিন্দ জিউর ঠাকুর মন্দির থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে ভক্ত ও পুণ্যার্থীদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
জেলা পূজা উদযাপন ফ্রন্ট ও জেলা হিন্দু, বৌদ্ধ,  খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ শোভাযাত্রার উদ্বোধন করেন পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার। জন্মাষ্টমী উপলক্ষে পূজা, প্রার্থনা, আরতি, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক  চঞ্চল বৈদ্য এর সভাপতিত্বে ও সদস্য সচিব বেনু পাল এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ইয়ারুল আলম লিটন, জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক পীযুষ কান্তি হালদার,সদস্য সচিব তপন কুমার সরকার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বশির আহমেদ প্রমুখ। 
এদিকে বর্ণাঢ্য শোভাযাত্রা ও জন্মাষ্টমীর আয়োজনে অংশ নিয়ে উচ্ছ্বসিত ছিলেন ভক্ত-পুণ্যার্থীরা। আয়োজকরা জানিয়েছেন, এ বছর কয়েক হাজার ভক্ত-পুণ্যার্থীর ঢল নেমেছে।
ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব উৎসব উপলক্ষে শহরের বিভিন্ন মন্দির থেকেও শোভাযাত্রা বের হয়। সেখানে ছোট ছোট শিশু-কিশোররা শ্রীকৃষ্ণ ও রাধা সেজে অংশগ্রহণ করে। ভক্তদের আগমনে মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ। হিন্দু শাস্ত্র অনুযায়ী, দ্বাপর যুগের সন্ধিক্ষণে হিন্দুধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। কংসের কারাগারে বন্দি দেবকী ও বাসুদেবের ঘরে জন্ম নেন তিনি। সেই থেকে এ দিনটি জন্মাষ্টমী হিসেবে উদযাপিত হয়ে আসছে। এটি হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব।
বোরহানউ‌দ্দিন প্রতি‌নি‌ধি জানান, ভোলার বোরহানউদ্দিনে পালিত হলো হিন্দু সম্প্রদায়ের শ্রীকৃ‌ষ্ণের জন্মাষ্টমী উৎসব। এই উপলক্ষ্যে গীতাপাঠ, পূজা অর্চনা, আরতি কীর্তন, আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন করা হয়। সকাল ১০ টায় অসংখ্য ভক্তের অংশগ্রহণে উপ‌জেলা কে‌ন্দ্রিয় মন্দিরে জন্মাষ্টমী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ‌জেলা কৃ‌ষি কর্মকর্তা গো‌বিন্দ মন্ডল। প‌রে বোরহানউদ্দিন উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপ‌তি লিটন চন্দ্র রক্ষিত ও সম্পাদক বিল্টু চন্দ দাসের নেতৃত্বে এক‌টি বর্ণাঢ‌্য র‌্যালী পৌর বাজা‌রের গুরুত্বপূর্ন সড়ক সমূহ প্রদ‌ক্ষিণ ক‌রে পৌর ৫ নং ওয়া‌র্ডের শ্রী শ্রী গৌর নিতাই আশ্রম ম‌ন্দি‌রে গি‌য়ে শেষ হয় ।,
উপ‌জেলা কে‌ন্দ্রিয় ম‌ন্দি‌রে সভাপ‌তি বাবু নারায়ন কর্মকার ,সহ সভাপ‌তি বাবু গোপাল ঘোষ, অসীম দাস প‌ন্তি, সম্পাদক নীল রতন দে সহ উপ‌জেলার বি‌ভিন্ন ম‌ন্দি‌রের সভাপ‌তি , সম্পাদক ও ভক্তরা উপ‌স্থিত ছি‌লেন ।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...