অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলার ঘুইংঘার হাটে দোকান কর্মচারীর লাশ উদ্ধার


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই অক্টোবর ২০১৯ রাত ১০:০৭

remove_red_eye

১০১৪

 

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় নিখোঁজ হওয়ার এক দিন পর মোঃ জামাল (৪০) নামে এক দোকান কর্মচারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার সকালে পুলিশ খবর পেয়ে ঘুইংগারহাট এলাকার একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করেনি।
স্থানীয়রা জানান, নিহত জামাল ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের দিঘলদী গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি ঘুইংগার হাট বাজারের ক্যাফে তাজ নামের একটি রেস্টুরেন্টের কর্মচারী বলে নিশ্চিত করেছেন ভোলা থানার এসআই মোফাজ্জল হোসেন।
ভোলা থানার ওসি মোঃ এনায়েত হোসেন জানান, নিহত জামাল শনিবার দুপুর ১২ টার পর থেকে নিখোঁজ ছিলেন। তার পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। এ ব্যাপারে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।