অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৫ই সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৫৬

remove_red_eye

১৮৭

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার কালমা ইউনিয়নের ডাওরী বাজার এলাকায় ভোলা চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের উপর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, কুমিল্লার লাঙ্গলকোট থানার বাঙ্গটিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাদবা গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে মো. ফারুক হোসেন (৩২) এবং তার স্ত্রী মোসা. সিমা বেগম (১৯)।
পুলিশ সূত্রে জানা গেছে, লালমোহন থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই কামরুল ইসলাম ও এসআই আছাদুজ্জামান খান অভিযান পরিচালনা করেন। এ সময় আটককৃতদের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় আটক স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।