অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক মতবিনিময় সভা

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৫ই সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৫৪

remove_red_eye

১৩৯

আকবর জুয়েল, লালমোহন: ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গলসিকদার বাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও মাদকের বিস্তার রোধে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে মঙ্গলসিকদার বাজারে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ধলীগৌরনগর ইউনিয়ন বিএনপির পূর্ব শাখার সভাপতি ইউসুফ মেম্বার। ডা. মোবারক করিমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঙ্গলসিকদার পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাসেল মিয়া, ধলীগৌরনগর ইউনিয়ন বিএনপির পশ্চিম শাখার সভাপতি দেলোয়ার হোসেন নসু মিয়া, পূর্ব শাখার সাধারণ সম্পাদক কাঞ্চন মেম্বার, ইউনিয়ন জাসাস সভাপতি জাহাঙ্গীর হোসেন, যুবদল সভাপতি ইমাম হোসেন ও সাধারণ সম্পাদক সোহাগ খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভায় মঙ্গলসিকদার বাজারের ব্যবসায়ী, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। এ সময় তারা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে মতামত তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. নজরুল ইসলাম মজুমদার বলেন, “মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান যথেষ্ট নয়; এর পাশাপাশি জনসচেতনতা ও সম্মিলিত প্রতিরোধ প্রয়োজন।”
তিনি বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাদকের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। কোথাও মাদক বিক্রি বা সেবনের তথ্য পাওয়া গেলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে গোপনে জানানোর জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান তিনি।
সভায় শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। সভা শেষে মাদকমুক্ত সমাজ গঠন এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...