অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

মহানবী (সাঃ)-এর আদর্শেই মানবতার প্রকৃত মুক্তি : মাওলানা ফখরুদ্দিন খান রাজী

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৫ই সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৪০

remove_red_eye

১০৯

​চরফ্যাশন  প্রতিনিধি : ভোলা জেলাধীন চরফ্যাশনে বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা শাখার উদ্যোগে এক ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে 'সীরাতুন্নবী (সাঃ) সিম্পোজিয়াম' অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯টায় পৌর শহরের ব্রজ গোপাল টাউন হলে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সিম্পোজিয়ামটির অনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেম ও জামায়াত নেতা মাওলানা এ কে এম ফখরুদ্দিন খান রাজি।
 
​প্রধান অতিথির বক্তব্যে মাওলানা এ কে এম ফখরুদ্দিন খান রাজি বলেন, "মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর পুরো জীবনই মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনের সর্বক্ষেত্রে রাসুলুল্লাহ (সাঃ)-এর শিক্ষা ও সুন্নাহ অনুসরণ ছাড়া অশান্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সাম্য, সুবিচার ও মানবিক সমাজ গঠনে রাসুল (সাঃ)-এর সীরাত বা জীবনদর্শনের কোনো বিকল্প নেই।" তিনি বর্তমান তরুণ সমাজকে রাসুল (সাঃ)-এর আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ ও মানবতার কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
​বাংলাদেশ জামায়াতে ইসলামীর চরফ্যাশন উপজেলা আমীর অধ্যক্ষ মীর শরীফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সিম্পোজিয়ামটি সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল কাশেম।
 
​অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে রাসুলুল্লাহ (সাঃ)-এর জীবন ও কর্মের ওপর আলোচনা করেন লক্ষীপুর সদর কামিল মাদরাসার উপাধ্যক্ষ  মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বোরহান উদ্দিন কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা হাবিবুর রহমান আল জাজিরী,বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখার সেক্রেটারি কাজী মাওলানা হারুন অর রশিদ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসেন।
 
​সিম্পোজিয়ামে আমন্ত্রিত বক্তাগণ রাসুলুল্লাহ (সাঃ)-এর মাক্কী ও মাদানী জীবনের নানা গুরুত্বপূর্ণ দিক, সমাজ সংস্কারে তাঁর ঐতিহাসিক অবদান এবং কালজয়ী শিক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। শিক্ষক, ছাত্র ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...