বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩রা সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:১৫
১১
বাংলার কণ্ঠ প্রতিবেদক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেছেন, গণতন্ত্রের স্তম্ভ হিসেবে সাংবাদিকদের দায়িত্ব অনেক। বর্তমানে বাংলাদেশে সাইবার বুলিং একটি বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এর কারণে সংবাদমাধ্যমের গুরুত্ব ও বিশ্বাসযোগ্যতা কমছে। মানুষ এখন অনেক সময় সত্যিকারের সংবাদ দেখেও সেটিকে ফেক নিউজ মনে করছেন। ফলে সংবাদমাধ্যমও প্রশ্নের সম্মুখীন হচ্ছে।
আজ বৃহস্পতিবার সকালে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। মন্ত্রী আরো বলেন,নীতিমালা করে কাউকে আইনের আওতায় আনা সম্ভব। কিন্তু সাংবাদিকদের নৈতিকভাবে দায়িত্বশীল হতে হবে। অর্ধসত্য, বানোয়াট কিংবা কম তথ্যের ভিত্তিতে কোনো সংবাদ প্রকাশ করা উচিত নয়। এ ধরনের সংবাদে কারো আত্মসম্মান যেন নষ্ট না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে। মিডিয়া গণতন্ত্রের একটি স্তম্ভ উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেন, সরকারের কাজ ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে, তা গণমাধ্যম তুলে ধরবে। তবে সাংবাদিকদের কলমের খোঁচায় কারো জীবন, ক্যারিয়ার ও মান-সম্মান যেন নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। মন্ত্রী আরো বলেন, কাউকে অযথা বেশি প্রশংসা করাও ঠিক নয়। এতে ওই ব্যক্তি মনে করতে পারেন, তিনি তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে গেছেন।
মাদক প্রসঙ্গে আন্দালিভ রহমান পার্থ বলেন, তরুণ সমাজকে রক্ষা করতে হলে মাদককে সম্মিলিতভাবে নির্মূল করতে হবে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করে মাদকবিরোধী কমিটি গঠন করা যেতে পারে।
ভোলা প্রেসক্লাব সভাপতি নজরুল হক অনুর সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওসার, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম,, প্রবীণ সাংবাদিক আবু তাহের,দৈনিক আজকের গলার সম্পাদক আলহাজ্ব শওকাত হোসেন, বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লাহ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভোলায় মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতামূলক সভা
দেশের অর্থনীতির কোমড় ভেঙে দিয়েছে আওয়ামী লীগ : তথ্যমন্ত্রী ব্যারিস্টার পার্থ
মন্ত্রী হওয়ার পর প্রথম ভোলায়, বৈরী আবহাওয়ায়ও পার্থকে পথে পথে ফুলেল সংবর্ধনা
লালমোহনে ইয়াবাসহ আটক-২
ভোলায় বিদেশি পিস্তল, জাল আড়াই লক্ষ টাকা,৮৪৮ পিস ইয়াবা উদ্ধার, আটক -৬
ভোলায় লঞ্চে অসুস্থ যাত্রীকে কোস্ট গার্ডের চিকিৎসা সহায়তা
জ্বালানি সংকট কাটাতে সরকারের পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী
তৈরী পোশাক রপ্তানি খাতের সমস্যা দ্রুত সমাধানের আহ্বান রাষ্ট্রপতির
তীব্র লোডশেডিংয়ে দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত