অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ | ১৯শে ভাদ্র ১৪৩৩

ভোলায় মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতামূলক সভা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬

remove_red_eye

১৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক: মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতামূলক সভা করেছে ভোলা জেলা পুলিশ।

আজ ( ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার,) দুপুরে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ে বিশেষ এই সামাজিক সচেতনতামূলক সভাটি করে ভোলা জেলা পুলিশ।

এ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেনন ভোলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম। জনসচেতনতামূলক এ সভায় পুলিশ সুপার বলেন,আমাদের সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়ার পথে মাদক, ইভটিজিং এবং বাল্যবিবাহ- এই তিনটি সমস্যা বর্তমানে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। একটি সুস্থ প্রজন্ম গঠনে এই সামাজিক ব্যাধিগুলোর বিরুদ্ধে সচেতনতা অত্যন্ত জরুরি। তিনি বলেন,এ তিনটি সমস্যার সমাধান কেবল আইনি ব্যবস্থার মাধ্যমে সম্ভব নয়, এর জন্য প্রয়োজন আমাদের সামাজিক ঐক্য। পুলিশ প্রশাসন আপনাদের সুরক্ষায় সর্বদা নিয়োজিত থাকলেও, প্রতিটি ঘর থেকে যদি প্রতিরোধের আওয়াজ ওঠে, তবেই এই অপরাধগুলো নির্মূল করা সম্ভব হবে। পুলিশ সুপার আরও বলেন, ‘আজকের এ সমাবেশ কেবল একটি আনুষ্ঠানিক সভা নয়, এটি একটি সামাজিক আন্দোলনের সূচনা।

আজ আমরা এখানে সমবেত হয়েছি তিনটি সামাজিক অভিশাপের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সংকল্প নিয়ে- মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ। এসময় ভোলা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান সহ শিক্ষকরা, স্থানীয় গণ্যমাধ্যম ব্যক্তিরা, অভিভাবকরা এবং প্রিয় শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সাংস্কৃতিক ব্যাক্তিত্ব তালহা তালুকদার বাঁধন এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহান সরকার, পিপিএম, ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম,জেলা গোয়েন্দা ভোলা শাখার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক প্রমুখ।

গণতন্ত্রের স্তম্ভ হিসেবে সাংবাদিকদের দায়িত্ব অনেক: ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ

গণতন্ত্রের স্তম্ভ হিসেবে সাংবাদিকদের দায়িত্ব অনেক: ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ

দেশের অর্থনীতির কোমড় ভেঙে দিয়েছে আওয়ামী লীগ : তথ্যমন্ত্রী ব্যারিস্টার পার্থ

দেশের অর্থনীতির কোমড় ভেঙে দিয়েছে আওয়ামী লীগ : তথ্যমন্ত্রী ব্যারিস্টার পার্থ

মন্ত্রী হওয়ার পর প্রথম ভোলায়, বৈরী আবহাওয়ায়ও পার্থকে পথে পথে ফুলেল সংবর্ধনা

মন্ত্রী হওয়ার পর প্রথম ভোলায়, বৈরী আবহাওয়ায়ও পার্থকে পথে পথে ফুলেল সংবর্ধনা

লালমোহনে ইয়াবাসহ আটক-২

লালমোহনে ইয়াবাসহ আটক-২

ভোলায় বিদেশি পিস্তল, জাল আড়াই লক্ষ টাকা,৮৪৮ পিস ইয়াবা উদ্ধার, আটক -৬

ভোলায় বিদেশি পিস্তল, জাল আড়াই লক্ষ টাকা,৮৪৮ পিস ইয়াবা উদ্ধার, আটক -৬

ভোলায় লঞ্চে অসুস্থ যাত্রীকে কোস্ট গার্ডের চিকিৎসা সহায়তা

ভোলায় লঞ্চে অসুস্থ যাত্রীকে কোস্ট গার্ডের চিকিৎসা সহায়তা

জ্বালানি সংকট কাটাতে সরকারের পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট কাটাতে সরকারের পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী

তৈরী পোশাক রপ্তানি খাতের সমস্যা দ্রুত সমাধানের আহ্বান রাষ্ট্রপতির

তৈরী পোশাক রপ্তানি খাতের সমস্যা দ্রুত সমাধানের আহ্বান রাষ্ট্রপতির

তীব্র লোডশেডিংয়ে দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

তীব্র লোডশেডিংয়ে দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আরও...