অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ | ১৯শে ভাদ্র ১৪৩৩


মন্ত্রী হওয়ার পর প্রথম ভোলায়, বৈরী আবহাওয়ায়ও পার্থকে পথে পথে ফুলেল সংবর্ধনা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৩০

remove_red_eye

৬৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ার পর তিন দিনের সফরে প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকা ভোলায় আসলে তাকে পথে পথে  ব্যাপক সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার সকাল থেকেই বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ ভোলার খেয়াঘাট থেকে শুরু করে নতুন বাজার, কালীনাথ রায় বাজারসহ বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে তাকে স্বাগত জানান। সকালে তিনি সড়ক পথে ঢাকা থেকে ভোলার উদ্দেশ্য রওয়ানা দেন। বেলা ১২টার দিকে  বরিশাল থেকে স্পিডবোটে ভোলার উদ্দেশে রওনা দেন আন্দালিব রহমান পার্থ। এ সময় খালের দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষ হাত নেড়ে তাকে শুভেচ্ছা জানান।
দুপুর সোয়া ১টার দিকে তিনি ভোলার খেয়াঘাটে পৌঁছালে জেলা প্রশাসক ডা. শামীম রহমান, জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীর, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওসারসহ বাংলাদেশ জাতীয় পার্টি ও বিএনপির নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন।
 
পরে খেয়াঘাট থেকে উকিলপাড়ার বাসভবনে যাওয়ার পথে সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা হাজার হাজার মানুষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীরা বৃষ্টি উপেক্ষা করে ঢোল-বাদ্য নিয়ে তাকে বরণ করতে সড়কের পাশে অপেক্ষা করেন।
দুপুর দুইটার দিকে নতুন বাজার চত্বরে আসলে পথসভায় বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। এসময় তিনি বলেছেন, এখন গ্যাস ও বিদ্যুতের সমস্যা। আওয়ামী লীগ ১৭ বছরে এমন ভাবে করে গেছে দেশের অর্থনৈতিক কোমর ভেঙে দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিহাসের কঠিন সময় দায়িত্ব নিয়েছেন। সেখান থেকে আমাদের উঠে আসতে হচ্ছে।
দীর্ঘদিন ধরে ভোলা বরিশাল সেতুর জন্য ভোলার প্রত্যেক টা মানুষ আন্দোলন করেছে।সেটার জন্য আমরা সবাই কাজ করেছি। সরকার সেটাও দেখছে পাশাপাশি সরকার তার অবস্থান থেকে অন্য দিক থেকে ভোলা থেকে হিজলা মুলাদী শরীয়তপুর হয়ে ঢাকায় গেলে ৪০ মিনিট কম সময় লাগে সেই রুটটিও বিবেচনা করছে। এছাড়াও ভোলায় সরকারি মেডিকেল কলেজ ১২ শত কোটি টাকা, নদী ভাঙন রোধে ৭ শত কোটি টাকা বরাদ্দ, ভোলা সড়কের জন্য ৫ শত কোটি টাকা বরাদ্দের কথা উল্লেখ করেন তিনি। তিনি আরো বলেন,ভোলাতে সবচাইতে বেশি কাজ হবে। ভোলার উন্নয়নূর ব্যাপারে যাতে আমরা সবাই এক থাকি। আর কোন মারামারি, হানাহানির রাজনীতি হবে না।আর কোন পিটাপিটি হবে না।আর কোন টেন্ডার বাজি চাঁদাবাজি হবে না। আপনারা সহযোগীতা করেন যাতে আমি সবার জন্য কাজ করতে পারি।
পথসভায় বক্তব্য শেষে উকিলপাড়ার বাসভবনে পৌঁছালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে গার্ড অব অনার দেওয়া হয়।




গণতন্ত্রের স্তম্ভ হিসেবে সাংবাদিকদের দায়িত্ব অনেক: ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ

গণতন্ত্রের স্তম্ভ হিসেবে সাংবাদিকদের দায়িত্ব অনেক: ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ

ভোলায় মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতামূলক সভা

ভোলায় মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতামূলক সভা

দেশের অর্থনীতির কোমড় ভেঙে দিয়েছে আওয়ামী লীগ : তথ্যমন্ত্রী ব্যারিস্টার পার্থ

দেশের অর্থনীতির কোমড় ভেঙে দিয়েছে আওয়ামী লীগ : তথ্যমন্ত্রী ব্যারিস্টার পার্থ

লালমোহনে ইয়াবাসহ আটক-২

লালমোহনে ইয়াবাসহ আটক-২

ভোলায় বিদেশি পিস্তল, জাল আড়াই লক্ষ টাকা,৮৪৮ পিস ইয়াবা উদ্ধার, আটক -৬

ভোলায় বিদেশি পিস্তল, জাল আড়াই লক্ষ টাকা,৮৪৮ পিস ইয়াবা উদ্ধার, আটক -৬

ভোলায় লঞ্চে অসুস্থ যাত্রীকে কোস্ট গার্ডের চিকিৎসা সহায়তা

ভোলায় লঞ্চে অসুস্থ যাত্রীকে কোস্ট গার্ডের চিকিৎসা সহায়তা

জ্বালানি সংকট কাটাতে সরকারের পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট কাটাতে সরকারের পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী

তৈরী পোশাক রপ্তানি খাতের সমস্যা দ্রুত সমাধানের আহ্বান রাষ্ট্রপতির

তৈরী পোশাক রপ্তানি খাতের সমস্যা দ্রুত সমাধানের আহ্বান রাষ্ট্রপতির

তীব্র লোডশেডিংয়ে দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

তীব্র লোডশেডিংয়ে দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আরও...