অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় বিদেশি পিস্তল, জাল আড়াই লক্ষ টাকা,৮৪৮ পিস ইয়াবা উদ্ধার, আটক -৬


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:০১

remove_red_eye

১৭২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় ২৪ ঘন্টায় পুলিশের বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, জাল আড়াই লক্ষ টাকা,৮৪৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।

এ সময় ৬ জন কে গ্রেফতার করা হয়েছে বুধবার (০২ আগস্ট) বিকালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার এ তথ্য জানিয়েছেন।
পুলিশ সুপার জানান, মঙ্গলবার রাত সোয়া ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতখান থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম চরপাতা ইউনিয়নে অভিযান চালায়। এ সময় ওই ইউনিয়নের ০৬নম্বর ওয়ার্ড এলাকায় মো. নাহিদ হোসাইনের বসতঘরের তোশকের নিচ থেকে তার দেখানো মতে একটি সেমি অটোমেটিক ক্যালিভার ৭.৬২ মিমি চায়না পিস্তল ও ম্যাগাজিনসহ উদ্ধার করা হয়।
অন্যদিকে, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ২ লাখ ৫০ হাজার টাকার জাল নোটসহ মো. মামুন (৩৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

২ সেপ্টেম্বর সকালে চরফ্যাসন উপজেলার দুলারহাট থানাধীন নীলকমল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ঘোষেরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। লালমোহন উপজেলায় ৩৪৮ পিস ইয়াবাসহ জাহিদুল ইসলাম রাকিব (৩৮) ও মো. নুরুল ইসলাম (৩৭) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও চরফ্যাশন থানা পুলিশের পৃথক অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ মো. হাছনাইন (২৬) ও মো. হাফেজ (৪০) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।