অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ | ১৯শে ভাদ্র ১৪৩৩

ভোলায় লঞ্চে অসুস্থ যাত্রীকে কোস্ট গার্ডের চিকিৎসা সহায়তা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩২

remove_red_eye

৬৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে যাত্রীবাহী লঞ্চে অসুস্থ এক ব্যক্তিকে চিকিৎসা সহায়তা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এক ব্যক্তি ‘এমভি ফারহান-৯’ নামের যাত্রীবাহী লঞ্চযোগে ঢাকা থেকে ভোলার উদ্দেশে রওনা হন। বিকেল ৪টার দিকে লঞ্চটি বরিশালের মেহেন্দিগঞ্জ থানাধীন উলানিয়া লঞ্চঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ ওই যাত্রীর বুকে ব্যথা শুরু হয়। একপর্যায়ে তার শারীরিক অবস্থার অবনতি হয়ে সংকটাপন্ন হয়ে পড়ে।
এ সময় লঞ্চে থাকা এক যাত্রী কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান। খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন কালিগঞ্জ থেকে একটি মেডিকেল টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে অসুস্থ ব্যক্তিকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করে।
পরবর্তীতে তার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে পরিবারের সদস্যদের উপস্থিতিতে উন্নত চিকিৎসার জন্য তাকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

গণতন্ত্রের স্তম্ভ হিসেবে সাংবাদিকদের দায়িত্ব অনেক: ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ

গণতন্ত্রের স্তম্ভ হিসেবে সাংবাদিকদের দায়িত্ব অনেক: ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ

ভোলায় মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতামূলক সভা

ভোলায় মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতামূলক সভা

দেশের অর্থনীতির কোমড় ভেঙে দিয়েছে আওয়ামী লীগ : তথ্যমন্ত্রী ব্যারিস্টার পার্থ

দেশের অর্থনীতির কোমড় ভেঙে দিয়েছে আওয়ামী লীগ : তথ্যমন্ত্রী ব্যারিস্টার পার্থ

মন্ত্রী হওয়ার পর প্রথম ভোলায়, বৈরী আবহাওয়ায়ও পার্থকে পথে পথে ফুলেল সংবর্ধনা

মন্ত্রী হওয়ার পর প্রথম ভোলায়, বৈরী আবহাওয়ায়ও পার্থকে পথে পথে ফুলেল সংবর্ধনা

লালমোহনে ইয়াবাসহ আটক-২

লালমোহনে ইয়াবাসহ আটক-২

ভোলায় বিদেশি পিস্তল, জাল আড়াই লক্ষ টাকা,৮৪৮ পিস ইয়াবা উদ্ধার, আটক -৬

ভোলায় বিদেশি পিস্তল, জাল আড়াই লক্ষ টাকা,৮৪৮ পিস ইয়াবা উদ্ধার, আটক -৬

জ্বালানি সংকট কাটাতে সরকারের পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট কাটাতে সরকারের পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী

তৈরী পোশাক রপ্তানি খাতের সমস্যা দ্রুত সমাধানের আহ্বান রাষ্ট্রপতির

তৈরী পোশাক রপ্তানি খাতের সমস্যা দ্রুত সমাধানের আহ্বান রাষ্ট্রপতির

তীব্র লোডশেডিংয়ে দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

তীব্র লোডশেডিংয়ে দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আরও...