বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২রা সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:১৪
১২৩
বাংলার কণ্ঠ ডেস্ক : ভোলায় তিন দিনের সরকারি সফরে আজ বুধবার আসছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
তার সফরসূচিতে রয়েছে, ২ সেপ্টেম্বর সকাল ৬টায় রাজধানীর গুলশান-২ এলাকা থেকে সড়কপথে ভোলার উদ্দেশে রওনা হবেন মন্ত্রী। সকাল ১১টার দিকে তাঁর ভোলা সার্কিট হাউসে পৌঁছানোর কথা রয়েছে।
সফরের প্রথম দিন দুপুর ১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন আন্দালিব রহমান পার্থ।
৩ সেপ্টেম্বর সকাল ১১টায় ভোলা প্রেসক্লাব পরিদর্শন ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। একই দিন দুপুর সাড়ে ২টায় নিজ নির্বাচনী এলাকার দলীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।
সফরের শেষ দিন ৪ সেপ্টেম্বর সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী। বিকেল ৪টায় স্থানীয় সাংবাদিক ও সংবাদকর্মীদের সঙ্গে আরেকটি মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। এরপর সন্ধ্যা ৬টায় ঢাকার উদ্দেশে ভোলা ত্যাগ করার কথা রয়েছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত