অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় ৩ দিনের সফরে আজ আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:১৪

remove_red_eye

১৮০

বাংলার কণ্ঠ ডেস্ক  : ভোলায় তিন দিনের সরকারি সফরে আজ বুধবার আসছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। 
তার সফরসূচিতে রয়েছে, ২ সেপ্টেম্বর সকাল ৬টায় রাজধানীর গুলশান-২ এলাকা থেকে সড়কপথে ভোলার উদ্দেশে রওনা হবেন মন্ত্রী। সকাল ১১টার দিকে তাঁর ভোলা সার্কিট হাউসে পৌঁছানোর কথা রয়েছে।
সফরের প্রথম দিন দুপুর ১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন আন্দালিব রহমান পার্থ। 
৩ সেপ্টেম্বর সকাল ১১টায় ভোলা প্রেসক্লাব পরিদর্শন ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। একই দিন দুপুর সাড়ে ২টায় নিজ নির্বাচনী এলাকার দলীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।
সফরের শেষ দিন ৪ সেপ্টেম্বর সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী। বিকেল ৪টায় স্থানীয় সাংবাদিক ও সংবাদকর্মীদের সঙ্গে আরেকটি মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। এরপর সন্ধ্যা ৬টায় ঢাকার উদ্দেশে ভোলা ত্যাগ করার কথা রয়েছে।