অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৪১

remove_red_eye

১৬১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা জেলা সমাজকল্যাণ কমিটির তহবিল থেকে গরিব, দুস্থ ও অসহায় সাতজন ব্যক্তিকে চিকিৎসা সহায়তা হিসেবে এককালীন মোট ৬২ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) অপরাহ্নে জেলা প্রশাসকের কার্যালয়ে উপকারভোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করেন ভোলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান।
চিকিৎসাজনিত ব্যয় নির্বাহে অসচ্ছল ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের চিকিৎসাসেবা গ্রহণে সহায়তা করার লক্ষ্যে জেলা সমাজকল্যাণ কমিটির তহবিল থেকে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।