বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১লা সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:২৩
১১৬
বাংলার কণ্ঠ প্রতিবেদক : সাংবাদিকদের পেশাগত ঐক্য, মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মোনাজাত ও কেক কাটার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টায় স্থানীয় দৈনিক ভোলার বাণী পত্রিকার হলরুমে বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদ ভোলা জেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ সাংবাদিক ও ভোলা প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক মোঃ আবু তাহের।
অনুষ্ঠানে বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের সহ-সাধারণ সম্পাদক মোঃ রানা ইসলাম এর সঞ্চালনায় ও প্রতিষ্ঠাতা সভাপতি ওয়াসেফ উদ্দিন আহমেদ দীপু তালুকদার এর সভাপতিত্ব বক্তব্য রাখেন ভোলা জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি জুন্নু রায়হান, নিউজ ২৪ টিভির জেলা প্রতিনিধি মনজুর আলম, বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি মোঃ মহিউদ্দিন আজিম, সহসাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, হাসনাইন আহমেদ, মোঃ আকতার হোসেন সহ আরো অনেকে।
এ সময় বক্তারা বলেন, গণমাধ্যম ও সাংবাদিকতা সমাজের গুরুত্বপূর্ণ একটি অংশ। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তারা আরও বলেন, বরিশাল বিভাগের সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য আরও সুদৃঢ় করার লক্ষ্যেই বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদ কাজ করে যাচ্ছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতৃবৃন্দ ভবিষ্যতে সাংবাদিকদের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত