অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


মনপুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১লা সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:১১

remove_red_eye

১৮৩

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় পতাকা উত্তোলন, র ্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে উপজেলা বিএনপির নেতা-কর্মীরা। 
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় হাজিরহাট সদর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহসভাপতি ও জেলা বিএনপির সদস্য ডাঃ কামাল উদ্দিন,  সহসভাপতি আবদুল খালেক সেলিম মোল্লা, সহসভাপতি হাজী নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর, উপজেলা যুবদলের সাবেক সভাপতি রাজিব চৌধুরী, উপজেলা যুবদলের সদস্য সচিব হাফেজ আবদুর রহিম, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মিজানুর রহমান, সদস্য সচিব হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক একরাম কবির, সদস্য সচিব শাহেদুল ইসলাম শাহীন ও উপজেলা কৃষকদলের সভাপতি মোূঃ সালাহ উদ্দিন সহ অন্যান্যরা।