অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩১শে আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭

remove_red_eye

১৭৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায়  স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ভোলার সিভিল সার্জন ডা. মুহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে সভায়  উপস্থিত ছিলেন ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. তৈয়বুর রহমান, জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসারসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় জেলার সার্বিক স্বাস্থ্যসেবা পরিস্থিতি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর কার্যক্রম, চিকিৎসাসেবা নিশ্চিতকরণ এবং স্বাস্থ্য বিভাগের চলমান বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়। পাশাপাশি রোগীদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।